বোরহানউদ্দিনে ১৬০ গ্রাম গাঁজাসহ মাকসুদ গ্রেফতার
ডেস্ক : ভোলার বোরহানউদ্দিনে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৬০ গ্রাম গাঁজাসহ মাকসুদুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) রাতে বোরহানউদ্দিন থানার এসআই (নিরস্ত্র) মো. মামুন হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল কাচিয়া ইউনিয়নে অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শহীদ হাওলাদারের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় গ্রেফতারকৃত মাকসুদুর রহমানের দেখানো মতে ঘরের একটি ড্রয়ার থেকে ১৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, গ্রেফতারকৃত ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনা এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
No tags found for this post.
মন্তব্য করুন