বিপ্লব তালুকদার খাগড়াছড়ি : খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ক্যয়াংঘাট নতুন পাড়া এলাকায় মাটির ঘরের চাল ধসে পড়ে হালিমা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) সকাল প্রায় ১০টায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, হালিমা বেগমের পায়ের ওপর ঘরের চাল ধসে পড়লে তার পায়ে গুরুতর আঘাত লাগে। আঘাতের ফলে পায়ের হাড় ভেঙে যায় এবং পা প্রায় বিচ্ছিন্ন হওয়ার মতো গুরুতর ক্ষতি হয়।
পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠান। সেখানে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।
আহত হালিমা বেগম (৬৫) মহালছড়ি উপজেলার ক্যয়াংঘাট নতুন পাড়া গ্রামের বাসিন্দা। তিনি মো. ছালাম মিয়ার মা।
No tags found for this post.
মন্তব্য করুন