খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার
৪ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬ জন

মনোহরদীতে পুকুরে গোসল করতে নেমে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার : নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে পুকুরে গোসল করতে নেমে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আনুমানিক সাড়ে ৩টার দিকে ঘটে যাওয়া এ হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলো ফাতেমা (৮), পিতা: সাইফুল ইসলাম,আয়েশা ওরফে আশামনি (১২) পিতা তুহিন মিয়া,এবং সুমাইয়া (১৩) পিতা: মুফাচ্ছের থানা গফরগাঁও, ময়মনসিংহ।
পারিবারিক সূত্রে জানা যায়, ফাতেমা ও আশামনি চর আহমদপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলের ও মেয়ের ঘরের নাতনি। অপরদিকে সুমাইয়া খোরশেদ মিয়ার ছোট ভাইয়ের মেয়ে। তারা শনিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে।
স্থানীয়রা জানান,দীর্ঘ সময় পার হলেও তিন শিশু পানির ওপর ভেসে না উঠলে বাড়ির এক ছোট শিশু বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পরে স্বজন ও স্থানীয় লোকজন পুকুরে নেমে তাদের উদ্ধার করে। দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে দুইজন স্থানীয় কওমি মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং একজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। স্বজনদের আহাজারিতে পুরো গ্রাম ভারী হয়ে উঠেছে।
মনোহরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এটা অত্যন্ত মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা । এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় এতিমখানার বরাদ্দের টাকা উত্তোলনের সময় উচ্চমান সহকারী সুমন কে দিতে হয় চাহিদামত ঘুষ

কোটালীপাড়ায় ইয়াবা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড, মোবাইল কোর্টের সফল অভিযান

উভ/শিশু ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন

মনোহরদীতে পুকুরে গোসল করতে নেমে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

গোপালগঞ্জে সাড়ে ৩শ শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ

নরসিংদীতে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগের দ্বিতীয় দিনের শারীরিক পরীক্ষা সম্পন্ন

দক্ষিণ এশীয় আঞ্চলিকতাবাদের পুনর্গঠন: সার্ককে কি আবারও কার্যকর করা সম্ভব?

পূর্বধলায় সার্বজনীন কালী মন্দিরের নতুন কমিটি গঠন: সভাপতি ডাঃ দ্বীজেশ, সম্পাদক শৈলেন্দ্র

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কৃষি বিভাগের উদ্যোগে কৃষকদের হাতে বিনামূল্যে বীজ-সার ও চারা বিতরণ

উজানের সিদ্ধান্ত, ভাটির সংকট: বাংলাদেশ-ভারত পানি কূটনীতিতে তিস্তার বাস্তবতা

১০

খাগড়াছড়িতে এআই, ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণের সমাপনীতে সনদ বিতরণ

১১

দ্বিতীয় যমুনা সেতুর দাবীতে সানন্দবাড়ীতে সংবাদ সম্মেলন

১২

পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক হলেন ড. রাহাত মাহমুদ

১৩

দীঘিনালার দুর্গম এলাকায় বিশুদ্ধ পানির সংকট নিরসনে সেনাবাহিনীর উদ্যোগে গভীর নলকূপ স্থাপন

১৪

বাবার স্মৃতি, এক জীবন্ত ইতিহাস! এক গণমাধ্যম কর্মীর খোলা চিঠি

১৫

খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

টুঙ্গিপাড়ায় ঋণের চাপে প্রধান শিক্ষকের আত্মহত্যা, ঝুলন্ত মরাদেহ উদ্ধার

১৭

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কৃষকদের হাতে-কলমে কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত।

১৮

মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড

১৯

লালমোহনে ২০ গ্রাম গাজাসহ আটক ০১, ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড

২০