ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি হাফিজ ইব্রাহিম
রনি ইসলাম, বার্তা সম্পাদক : ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিম ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, রাষ্ট্রীয় ব্যয়ের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হওয়াকে হাফিজ ইব্রাহিমের সততা, দক্ষতা ও নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
এদিকে, তাঁর এই নির্বাচনে ভোলা-২ আসনের বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বেও আলহাজ হাফিজ ইব্রাহিম দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং ভোলা-২ আসনসহ দেশের উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
No tags found for this post.
মন্তব্য করুন