গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
২৮ জুন ২০২৬, ৪:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৬ জন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কৃষি বিভাগের উদ্যোগে কৃষকদের হাতে বিনামূল্যে বীজ-সার ও চারা বিতরণ

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:২৮ জুন ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় টুঙ্গিপাড়া উপজেলার ১ হাজার ৩০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার (২৮ জুন) বিকেল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাকিবুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাকচী ও উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপকারভোগী কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বিএডিসি ও হর্টিকালচার সেন্টার কর্তৃক সরবরাহকৃত কৃষি উপকরণ উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে প্রস্তুতকৃত অগ্রাধিকার তালিকার ভিত্তিতে বিতরণ করা হয়।
প্রণোদনা কর্মসূচির আওতায় ৭০০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি উফশী আমন ধানের বীজ এবং ২০ কেজি রাসায়নিক সার প্রদান করা হয়।
এছাড়া ৬০০ জন কৃষকের মধ্যে গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ, বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২ হাজার ৪০০টি ফলজ ও ঔষধি চারা, রাসায়নিক সার, জৈব সার (গোবর সার) এবং সবজি চাষের জন্য প্রয়োজনীয় বাঁশের খুঁটি বিনামূল্যে বিতরণ করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির লক্ষ্য কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের উৎপাদন ব্যয় কমানো এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। তিনি কৃষকদের সঠিকভাবে বিতরণকৃত উপকরণ ব্যবহার করে উৎপাদন বাড়ানোর আহ্বান জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাকিবুল ইসলাম বলেন, সরকারের কৃষিবান্ধব এ কর্মসূচির মাধ্যমে কৃষকরা সরাসরি উপকৃত হচ্ছেন। কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা মাঠ পর্যায়ে কৃষকদের সার্বিক কারিগরি সহায়তা প্রদান অব্যাহত রাখবেন।
অনুষ্ঠান শেষে উপকারভোগী কৃষকদের হাতে বিনামূল্যে বীজ, সার, ফলজ ও ঔষধি চারা এবং অন্যান্য কৃষি উপকরণ তুলে দেওয়া হয়। কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগের দ্বিতীয় দিনের শারীরিক পরীক্ষা সম্পন্ন

দক্ষিণ এশীয় আঞ্চলিকতাবাদের পুনর্গঠন: সার্ককে কি আবারও কার্যকর করা সম্ভব?

পূর্বধলায় সার্বজনীন কালী মন্দিরের নতুন কমিটি গঠন: সভাপতি ডাঃ দ্বীজেশ, সম্পাদক শৈলেন্দ্র

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কৃষি বিভাগের উদ্যোগে কৃষকদের হাতে বিনামূল্যে বীজ-সার ও চারা বিতরণ

উজানের সিদ্ধান্ত, ভাটির সংকট: বাংলাদেশ-ভারত পানি কূটনীতিতে তিস্তার বাস্তবতা

খাগড়াছড়িতে এআই, ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণের সমাপনীতে সনদ বিতরণ

দ্বিতীয় যমুনা সেতুর দাবীতে সানন্দবাড়ীতে সংবাদ সম্মেলন

পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক হলেন ড. রাহাত মাহমুদ

দীঘিনালার দুর্গম এলাকায় বিশুদ্ধ পানির সংকট নিরসনে সেনাবাহিনীর উদ্যোগে গভীর নলকূপ স্থাপন

বাবার স্মৃতি, এক জীবন্ত ইতিহাস! এক গণমাধ্যম কর্মীর খোলা চিঠি

১০

খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১১

টুঙ্গিপাড়ায় ঋণের চাপে প্রধান শিক্ষকের আত্মহত্যা, ঝুলন্ত মরাদেহ উদ্ধার

১২

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কৃষকদের হাতে-কলমে কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত।

১৩

মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড

১৪

লালমোহনে ২০ গ্রাম গাজাসহ আটক ০১, ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড

১৫

শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের অভিযোগে আনোয়ার মিয়া আটক

১৬

ভোলায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক খামারিদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ

১৭

জনগণের দোড়গোড়ায় সেবা: জেলা পরিষদের উন্নয়নে অনন্য নজির অধ্যাপক থানজামা লুসাইয়ের

১৮

দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়া হলো প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কে

১৯

তথ্য গোপন, সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও দূর্নীতির অভিযোগে বিতর্কে মৌলভীবাজার সওজের নির্বাহী প্রকৌশলী কায়সার হামিদ ওয়েবসাইট থেকেও উধাও কর্মকর্তার ছবি; স্বচ্ছতা নিয়ে নতুন প্রশ্ন

২০