বিপ্লব তালুকদার খাগড়াছড়ি
৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪২ জন

খাগড়াছড়ি মহালছড়ি উপজেলায় ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণায় সনাতনী নেতৃবৃন্দরা।

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত (ধানের শীষ প্রতীক) এর প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া’র পক্ষে প্রতিদিনের মতো ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণা করছেন জেলা বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক অশোক মজুমদার এর নেতৃত্বে খাগড়াছড়ি জেলার সনাতনী নেতৃবৃন্দরা।

খাগড়াছড়ি মহালছড়ি উপজেলার ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পায়ে হেটে গণসংযোগের মাধ্যমে ভোটারদের মধ্যে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করেন খাগড়াছড়ি জেলা বিএনপি ধর্ম বিষয় সম্পাদক ও সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অশোক মজুমদার।

এ সময় খাগড়াছড়ি বিএনপি সদর উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি সাধন দে, সদর উপজেলা বিএনপি সহ-সভাপতি সাধন চন্দ্র পাল, সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার নির্মল দাশ, খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষী নারায়ণ মন্দিরের সভাপতি আশীষ ভট্টাচার্য, খাগড়াছড়ি সমাজ কল্যাণ পরিষদের যুগ্ম সদস্য সচিব বাবুল দেব, লক্ষী নারায়ণ সৎসঙ্গ আশ্রমের প্রতিষ্ঠাতা সদস্য সুজিত চৌধুরী সহ বিপুল সংখ্যক সনাতনী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় খাগড়াছড়ির উন্নয়নের জন্য পাহাড়ি ও বাঙ্গালীর সম্প্রীতির প্রতীক ওয়াদুদ ভূইয়াকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। ওয়াদুদ ভূইয়া নির্বাচিত হলে খাগড়াছড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে এবং তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী ফ্যামিলী কার্ড, কৃষক কার্ড সহ আটটি প্যাকেজের মাধ্যমে অবহেলিত পাহাড়ের সাধারণ মানুষের কষ্ট লাঘবে খাগড়াছড়ি মাটি ও মানুষের নেতা ওয়াদুদ ভূইয়া কাজ করে যাবেন বলে জানান ভোটারদের।
তাদের ভোটে ওয়াদুদ ভূইয়া সংসদে গেলে পার্বত্য জেলা খাগড়াছড়ির প্রতিটি উপজেলা, শহর এমনকি গ্রাম পর্যায়ে ওয়াদুদ ভূইয়া’র উন্নয়ন কার্যক্রম পৌঁছে দেওয়া হবে বলে জানান নেতাকর্মীরা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোকখালীতে ইয়াবাসহ আটক -১

নেত্রকোনার পূর্বধলায় আর্তমানবতার সেবায় ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি

প্রযুক্তির যুগে ঈদগাঁওতে কদরহীন ঈদের জনপ্রিয় ঈদ কার্ড 

ইসলামাবাদে চেকের মামলায় চেয়ারম্যান প্রার্থী আটক

খাগড়াছড়ি পার্বত্য হিন্দু উন্নয়ন সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে দুপুর বেলা হঠাৎ জ্বালানি তেল বিক্রি বন্ধ, কৃত্রিম সংকটের অভিযোগ

ম্রাসাথোয়াই মারমা বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।

যুব সমাজের শক্তি ও স্বচ্ছ নেতৃত্বে মৌলভীবাজার পৌরসভা: ১নং ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থী হোসাইন আহমেদ

মৌলভীবাজারে জ্বালানি তেল সংকটের গুজব, পর্যাপ্ত মজুদের আশ্বাস সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদের

বন মুরগি নিয়েও নাটক! একদিন পর আবারও ‘অবমুক্তি’

১০

খাগড়াছড়ি প্রতিভা নিকেতনে ১৭ তম গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে

১১

মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ: তোপের মুখে জেলা কমান্ডার মাহফুজ

১২

পবিপ্রবি বন্ধুসভার উদ্যোগে ইফতার আয়োজন

১৩

মৌলভীবাজারে বিশেষ অভিযানে ১১০ বস্তা ভারতীয় জিরা ও ট্রাক জব্দ, গ্রেফতার ১

১৪

পবিপ্রবিতে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৫

রিপন শান একান্নে পদার্পণ, লালমোহনে সম্মাননা ও ইফতার মাহফিল

১৬

খাগড়াছড়িতে প্রথমবারের মতাে হোলি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

সাইটেশন জালিয়াতি করে ‘উপ-উপাচার্য’ পদে পবিপ্রবির ড. হেমায়েত

১৮

রাইখালী মতি পাড়া বৌদ্ধ বিহারে ৪র্থ তম বার্ষিকী জাদী পূজানুষ্ঠান সম্পূর্ণ।

১৯

বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যের ফ্লাইট নিয়ে নতুন সিদ্ধান্ত

২০