ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩৪ জন

দেওয়ানগঞ্জ বকশিগঞ্জে কোন আওয়ামীলীগকে গ্রেফতার করা হবেনা- মিল্লাত

ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: দেওয়ানগঞ্জ বকশিগঞ্জে কোন আওয়ামীলীগের নেতাকর্মী ও সমর্থকদের গ্রেফতার করা হবেনা, বললেন জামালপুর-১ আসনের এমপি প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত।

তিনি সোমবার ২ ফেব্রুয়ারি রাতে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা ডাংধরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হারুয়াবাড়ী রাহমানি মাদ্রাসায় ভোটকেন্দ্র কমিটির আয়োজনে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন- ফ্যাসিস্ট আওয়ামী সরকার পালিয়ে ভারতে গিয়েছে আগামী ৫০ বছরেও ফিরে আসার সম্ভাবণা নাই। তাই এলাকার সকল আওয়ামীলীগের কর্মী সমর্থকরা ধানের শীষ মার্কায় ভোট দেবেন এবং আমাদের নেতা কর্মীদের সাথে যোগাযোগ করে আমাদের ছায়াতলে আসবেন। থানায় বলে দিয়েছি কাউকে যেনো হেনস্থা, গ্রেফতার ও হয়রানি না করা হয়। সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করবো। তবে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি ও অন্যায় অপরাধ করলে আইন তাদের ব্যবস্থা নেবে।

তিনি সকলের কাছে ১২ তারিখে ধানের শীষে সর্বোচ্চ ভোট দিয়ে জয়যুক্ত করতে আহবান জানান। সেই সাথে সকল মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড, পুরুষদের জন্য কৃষক কার্ড ও বেকারদের চাকুরী দেওয়ার আশ্বাস দেন।

প্রতিটি ফ্যামিলি কার্ডে প্রতি মাসে ২৫০০ –  ৩০০০ টাকা ও কৃষক কার্ডের মাধ্যমে অর্ধেক দামে সার, বীজ,কীটনাশক, কৃষিযন্ত্র সহ সকল প্রকার সুবিধা দেওয়া হবে।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ মো: মুনিরুর রহমান, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদা, সহ সভাপতি সারওয়ার-ই আলম, ডাংধরা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ, সহ-সভাপতি মহসীন মিলন, সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন, ৫নং ওয়ার্ড হারুয়াবাড়ী কেন্দ্র কমিটির আহবায়ক আ: মান্নান সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, মৎস্যজিবি দল অঙ্গ এবং সহযোগী দলের নেতৃবৃন্দ।
এছাড়াও শরিকদল জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকলকে সকাল সকাল ভোট কেন্দ্রে যেয়ে আগে ভোট পরে খেতে বললেন।

এর আগে সারাদিন ব্যাপী ডাংধরা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে আয়োজিত নির্বাচনী সভায় যোগ দিয়ে সকলের কাছে ধানের শীষের প্রতীকে ভোট চান।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান

সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করল সেনাবাহিনী

কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, গ্রেফতার ২

পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্রাসাথোয়াই মারমা

সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনীর সমন্বয় সভা

উজিরপুরে স্কুলের ছাদের পলেস্তারা খসে পড়ে আঘাতপ্রাপ্ত শিক্ষক, আতঙ্কে শিক্ষার্থীরা

বিকেলে উচ্ছেদ রাতেই আদারে আবার দখল বাবুগঞ্জ রাহুৎকাঠী বাজারে খাস জমি দখলের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে।

হিজলায় রেজিষ্ট্রেশন হয়নি নবম শ্রেণির ছাত্রীর,অনিশ্চিত ভবিষ্যৎ।

উজিরপুরে শহীদ স্বরনিকা ডিগ্রি কলেজ মাঠ দখলমুক্ত রাখার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

১০

বাবুগঞ্জের রহমতপুর বাসস্ট্যান্ডে যাত্রী সানি ভিতরে মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক প্রসব, শিশুকে হাসপাতালে ভর্তি

১১

খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক

১২

সায়েম মালতিয়ার সুস্থতা কামনায় মাদ্রাজের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত

১৩

কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ১৮ সদস্যের কমিটি গঠন

১৪

রাজস্থলীতে এসএসসি পরীক্ষায় চরম বিপর্যয়,পাশের হার মাত্র ৩০.৩৯%,জিপিএ ৫ শুন্য।

১৫

তজুমদ্দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা

১৬

শিশুদের জন্য সাবরিনা শুভ্রার দুই পপ-আপ বই প্রকাশ

১৭

ভোলার লালমোহনে পুলিশের মধ্যরাতে বিশেষ অভিযান: উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি জুলকাইন হাওলাদার গ্রেফতার।

১৮

আবারও হাইকোর্টে প্রতারণার আশ্রয়: আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা

১৯

মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন

২০