মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি
৩১ জানুয়ারী ২০২৬, ৩:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১১ জন

রাঙ্গামাটির লংগদুতে রিক্সা প্রতীকের পক্ষে এগারো দলীয় জোটের গণসংযোগ

মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এগারো দলীয় জোটের মনোনীত প্রার্থী মাওলানা আবু বক্কর ছিদ্দিকের রিক্সা প্রতীকের সমর্থনে রাঙামাটির লংগদু উপজেলায় গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে লংগদু লঞ্চঘাট ও উপজেলা হাসপাতাল এলাকা থেকে গণসংযোগ শুরু হয়ে লংগদু বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা। পরে মাইনীমুখ বাজারের ফরেস্ট ঘাট থেকে শুরু করে বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো ঘুরে সকাল বেলার প্রচারণা ও গণসংযোগ কর্মসূচি শেষ হয়। পুরো কর্মসূচিতে নেতৃত্ব দেন লংগদু উপজেলা খেলাফত মজলিসের আমির মো. নাছির উদ্দীন।
এ সময় আয়োজিত পথসভা ও গণসংযোগে উপস্থিত ছিলেন খেলাফতে শ্রমিক মজলিস রাঙামাটি জেলা সভাপতি হাফেজ মো. নুরুল আমিন, বাংলাদেশ খেলাফত মজলিস রাঙামাটি জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুবিন, রাঙামাটি পৌর জামায়াতের সেক্রেটারি হাফেজ আবুল বাসার, খেলাফত মজলিস লংগদু উপজেলা সভাপতি মাওলানা মামুনুর রশীদ।
এছাড়াও উপস্থিত ছিলেন এনসিপি লংগদু উপজেলা সভাপতি মো. রাকিব, সেক্রেটারি কমল বিকাশ চাকমা, সহ-সভাপতি এরিক চাকমা, লংগদু উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা সিরাজুল ইসলাম, সেক্রেটারি মো. তাজ মাহমুদ এবং খেলাফত মজলিসের সদস্য মো. আব্দুল আজিজ জুয়েলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
পথসভায় বক্তারা বলেন, রিক্সা প্রতীকের বিজয়ের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পথসভায় বক্তব্যে রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ আবু বক্কর ছিদ্দিক বলেন, দেশে বর্তমানে দুর্নীতি, খুন, গুম ও রাহাজানির মতো অপরাধ ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে। এগারো দলীয় জোট রাষ্ট্রক্ষমতায় এলে এসব অপরাধ দমন করে একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, লংগদু উপজেলার অধিকাংশ মানুষ কৃষি ও মাছ শিকারের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। আমি নির্বাচিত হলে কৃষকদের জন্য সার, কীটনাশক ও বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হবে। পাশাপাশি মৎস্যজীবীদের কর্মসংস্থান বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিপ্রবিতে জিয়া পরিষদের চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদ, কর্মকর্তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার আশ্বাস

ভোলায় বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

লালমোহনে ২ কিলোমিটার রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদতাৎ বার্ষিকীতে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছে গোপালগঞ্জ গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

পবিপ্রবির শিক্ষার্থীদের কৃতিত্বে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্য

পবিপ্রবিতে শিবিরের উদ্যোগে “বারাকাহ এ ঈদের” আয়োজন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আগুনে বসত ঘর পুড়ে যাওয়া পরিবারের পাসে দাড়ালেন এক সৌদি প্রবাসী।

কোরবানির ঈদ সামনে রেখে খাগড়াছড়িতে কামারপল্লিতে বেড়েছে ব্যস্ততা

বোরহানউদ্দিনে কীটনাশকের দোকানে চুরি, নগদ টাকাসহ মালামাল লুটের অভিযোগ

পবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তাদের আন্দোলনে হামলা, নেপথ্যে ভিসি-প্রোভিসি দ্বন্দ্ব ও পাল্টাপাল্টি অভিযোগ

১০

দীঘিনালা জোন কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার

১১

বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের

১২

অরুনিকা তালুকদার এর তৃতীয় জন্মবার্ষিকী আজ

১৩

নেত্রকোনার পূর্বধলায় আগিয়া স্কুল মাঠে সামান্য বৃষ্টিতে জলবদ্ধতা দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীরা

১৪

খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিতেন বড়ুয়া গ্রেপ্তার

১৫

মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন সহস্রাধিক মানুষ

১৬

পবিপ্রবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের নেতৃত্বে মোহাম্মদ ও প্রান্ত

১৭

ভোলা সদর উপজেলা পিআইও জিয়াউর রহমানের বিরুদ্ধে টিআর কাবিটার তথ্য নিয়ে লুকোচুরির অভিযোগ

১৮

গোপালগঞ্জে মানবাধিকার রক্ষায় সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত

১৯

খাগডাছড়িতে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন

২০