মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি
২৯ জানুয়ারী ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩২৩ জন

রাঙামাটির কাপ্তাইজুড়ে এগারো দলীয় জোটের প্রার্থী মাওলানা আবু বক্কর ছিদ্দিকের গণসংযোগ

মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এগারো দলীয় জোটের মনোনীত প্রার্থী মাওলানা আবু বক্কর ছিদ্দিক-এর সমর্থনে রাঙামাটির কাপ্তাই উপজেলায় ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা জোরদার করা হয়েছে। স্থানীয় পর্যায়ে ভোটারদের কাছে প্রার্থীর বার্তা পৌঁছে দিতে ধারাবাহিকভাবে এই গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে কাপ্তাই উপজেলার নতুন বাজার শিল্প এলাকা, সমিল এলাকা, মুরগির টিলা, জেডিঘাটসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে এ গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত হয়। প্রচারণাকালে নেতাকর্মীরা বাজার, সড়ক ও বসতিপূর্ণ এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং নির্বাচনী প্রতিশ্রুতি ও জোটের রাজনৈতিক অবস্থান তুলে ধরেন।
গণসংযোগকালে স্থানীয় ভোটারদের সঙ্গে প্রার্থীর পক্ষে মতবিনিময় করা হয়। এ সময় তারা জাতীয় সংসদ নির্বাচনে দশ দলীয় জোটের প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন এবং জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান। প্রচারণায় অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও সাড়া লক্ষ্য করা যাচ্ছে, যা নির্বাচনী মাঠে তাদের আরও উৎসাহিত করছে।
এ গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা শ্রমিক কল্যাণ সভাপতি আব্দুস সালাম, বাংলাদেশ খেলাফত মজলিস রাঙামাটি জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুবিন, বায়তুল মাল সম্পাদক মো. ওমর ফারুক, সদর থানা সভাপতি এডভোকেট জিল্লুর রহমান, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনুর রশিদ, ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য হারুন ইবনে আব্দুল খালেক এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙামাটি জেলা সেক্রেটারি ইরফানুল হকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে দশ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছে। তারা আরও বলেন, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ইতিবাচক সাড়া তাদেরকে আশাবাদী করে তুলেছে। আগামী দিনগুলোতে কাপ্তাইসহ পুরো নির্বাচনী এলাকায় আরও ব্যাপক পরিসরে গণসংযোগ ও প্রচারণা চালানো হবে বলেও জানান তারা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান

সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করল সেনাবাহিনী

কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, গ্রেফতার ২

পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্রাসাথোয়াই মারমা

সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনীর সমন্বয় সভা

উজিরপুরে স্কুলের ছাদের পলেস্তারা খসে পড়ে আঘাতপ্রাপ্ত শিক্ষক, আতঙ্কে শিক্ষার্থীরা

বিকেলে উচ্ছেদ রাতেই আদারে আবার দখল বাবুগঞ্জ রাহুৎকাঠী বাজারে খাস জমি দখলের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে।

হিজলায় রেজিষ্ট্রেশন হয়নি নবম শ্রেণির ছাত্রীর,অনিশ্চিত ভবিষ্যৎ।

উজিরপুরে শহীদ স্বরনিকা ডিগ্রি কলেজ মাঠ দখলমুক্ত রাখার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

১০

বাবুগঞ্জের রহমতপুর বাসস্ট্যান্ডে যাত্রী সানি ভিতরে মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক প্রসব, শিশুকে হাসপাতালে ভর্তি

১১

খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক

১২

সায়েম মালতিয়ার সুস্থতা কামনায় মাদ্রাজের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত

১৩

কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ১৮ সদস্যের কমিটি গঠন

১৪

রাজস্থলীতে এসএসসি পরীক্ষায় চরম বিপর্যয়,পাশের হার মাত্র ৩০.৩৯%,জিপিএ ৫ শুন্য।

১৫

তজুমদ্দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা

১৬

শিশুদের জন্য সাবরিনা শুভ্রার দুই পপ-আপ বই প্রকাশ

১৭

ভোলার লালমোহনে পুলিশের মধ্যরাতে বিশেষ অভিযান: উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি জুলকাইন হাওলাদার গ্রেফতার।

১৮

আবারও হাইকোর্টে প্রতারণার আশ্রয়: আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা

১৯

মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন

২০