shoaib 24
২০ ডিসেম্বর ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯২০ জন

জাতীয় সংকট ও গণমাধ্যমের দায়িত্ব নিয়ে লালমোহন মিডিয়া ক্লাবের বিজয় মাসের আলোচনা সভ।

জাতীয় সংকট ও গণমাধ্যমের দায়িত্ব নিয়ে লালমোহন মিডিয়া ক্লাবের বিজয় মাসের আলোচনা সভ।

ডেস্ক নিউজঃলালমোহন মিডিয়া ক্লাবের উদ্যোগে বিজয় মাসের আলোচনা সভা অনুষ্ঠিত।

“বিজয়ের মাসে ক্রমবর্ধমান সন্ত্রাস ও নৈরাজ্য : সংবাদকর্মীদের করণীয় কি” – শীর্ষক জরূরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, লালমোহন মিডিয়া ক্লাবের তরফ থেকে ।

১৯ ডিসেম্বর ২০২৫ শুক্রবার সন্ধ্যায় লালমোহন ওয়েস্টার্নপাড়ায় অবস্থিত মিডিয়া ক্লাব কার্যালয়ে, ক্লাবের সভাপতি প্রভাষক মোসলেউদ্দিন মুরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মিজান হাওলাদারের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত বিজয় মাসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও ভোলা জেলা কমিটির প্রেসিডেন্ট, লালমোহন মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা এবং ভোলা দক্ষিণ প্রেসক্লাব সভাপতি সিনিয়র প্রভাষক কবি শাহাবুদ্দিন রিপন শান ।

মূল্যবান বক্তব্য রাখেন- লালমোহন মিডিয়া ক্লাবের সহ-সভাপতি ও জাতীয় দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ এর লালমোহন প্রতিনিধি শিক্ষাবিদ মিজান পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক একুশে নিউজ এর স্টাফ রিপোর্টার জসিম মাতাব্বর, অর্থ ও দপ্তর সম্পাদক এমরান হাসান আলীম, সদস্য হাসনাইন মুরাদ,  মাতৃজগত টিভির লালমোহন প্রতিনিধি মাসুম বিল্লাহ জুয়েল, নতুন সদস্য পদপ্রার্থী কবি সহসুপার মাওলানা মোঃ নেছার উদ্দিন, শিক্ষাবিদ মাওলানা মোঃ জিয়াউর রহমান, দৈনিক সমাবেশ এর লালমোহন প্রতিনিধি ক্রীড়াবিদ বীরমুক্তিযোদ্ধার সন্তান মতিউর রহমান কাজল, দৈনিক তারুণ্যের বার্তার

লালমোহন প্রতিনিধি মোহাম্মদ জিহাদ প্রমুখ ।  এসময় উপস্থিত ছিলেন- সঙ্গীতশিল্পী বাহারুল ইসলাম, সমাজকর্মী আবুল হাসান সুমন, রেদোয়ান আহমেদ, সাংবাদিক মোঃ আমীর হোসেন প্রমুখ ।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় দৈনিক মাতৃজগত এর ডেপুটি ম্যানেজিং এডিটর ও মাতৃজগত টিভির ডিরেক্টর কবি রিপন শান বলেন- দেশ ও দশের সর্বস্তরে রাজনৈতিক প্রতিহিংসার আগুন জ্বলছে। এ আগুন থামাতে না পারলে ঘরে ঘরে আবারো গৃহযুদ্ধ লেগে যাবে । একজন ফ্রন্ট লাইনার জুলাইযোদ্ধা কে নির্মমভাবে হত্যা করা যেমন দুঃখ জনক, তেমনি দেশের শীর্ষ দুটি গণমাধ্যম একটি জাতীয় সংস্কৃতির সূতিকাগার পুড়িয়ে দিয়ে নিশ্চিহ্ন করা চরম অচলাবস্থা ও বিকৃত মানসিকতার পরিচায়ক । জাতি হিসেবে আমরা বড়ই দুর্ভাগা জাতি । নিজেদের অস্তিত্বকে আত্মপরিচয়কে বারবার নিজেরাই নষ্ট করছি । এদেশে বীরমুক্তিযোদ্ধার সন্তান পরিচয় দিতে আজ আমার ভীষণ লজ্জা হচ্ছে । মুক্তচিন্তার সাংবাদিক বুদ্ধিজীবীদের উপর ইন্টেরিমের সমসাময়িক আচরণ এ লজ্জাকে তীব্রভাবে বেগবান করছে । প্রিয় গণমাধ্যমকর্মীগণ , লালসবুজের বাংলাদেশকে বাঁচাতে হলে আমাদের ঐক্যবদ্ধতার বিকল্প নেই।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা

১

ফেক নিউজ ও এআই ছবিতে বিভ্রান্তি: না বুঝে শেয়ার করে বিপাকে সাধারণ মানুষ,

২

আজ থেকে শুরু হচ্ছে খাগড়াছড়িতে”ঐতিহ্যবাহী” ৪দিন ব্যাপী রাস মহোৎসব মন্দির প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশ

৩

মাটি খননের সময় খাগড়াছড়িতে মর্টার শেল সদৃশ গোলা উদ্ধার, নিরাপত্তায় সেনাবাহিনী

৪

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং সড়কের বেহাল দশা।

৫

নেত্রকোনার মদনে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, আদালতে মামলা

৬

খাগড়াছড়িতে মন্দির ও মসজিদ সড়কে পৌরসভার ময়লা-আবর্জনা, ভোগান্তিতে মুসল্লি ও সনাতনী দর্শনার্থীরা

৭

রামগড়ে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ১

৮

খাগড়াছড়ি জেলা পরিষদের প্রকল্পে অনিয়ম, তদন্তে দুদকের অভিযান

৯

আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে খুকৃবিকে ২-০ গোলে হারিয়ে পবিপ্রবির জয়

১০

খাগড়াছড়িতে র্বিজনের মধ্যে দিয়ে শেষ হয়েছে জগদ্ধাত্রী পূজা

১১

পানছড়িতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, মালিককে এক লাখ টাকা জরিমানা

১২

খাগড়াছড়িতে পার্কিংয়ে রাখা দুটি পিকআপে অগ্নিসংযোগ,পুড়েছে ভেতরের অংশ

১৩

গোয়েন্দা পরিচয় মাসিক চাঁদা আদায়কালে ভুয়া এনএসআই সদস্য গ্রেপ্তার।

১৪

খাগড়াছড়ি গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নে গভীর রাতে বিএনপির কার্যালয়ে আগুন

১৫

খাগড়াছড়ি পানখাইয়া পাড়া সড়কে কে এইচ টি সি হসপিটালের সামনে জিপ গাড়িতে আগুন

১৬

জয়পুরহাট জেলা প্রশাসকের অপসারণের দাবী,৭২ ঘন্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের

১৭

গোপালগঞ্জের কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে মায়ের কোল থেকে ছিটকে পড়ে এক মাস দশ দিন বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

১৮

অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী

১৯

বাঁধনের প্রতিষ্ঠাবার্ষিকীতে পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে ফ্রি ব্লাড গ্রুপিং

২০