আবু সায়েম মালতিয়া  প্রতিবেদক
৬ নভেম্বর ২০২৫, ২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৩০ জন

৩৩ বছর পর স্থানীয় প্রার্থী পেয়ে উচ্ছাস আজ চরফ্যাশন আসছেন নয়ন

প্রতিবেদক: আবু সায়েম মালতিয়া : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। সেই প্রেক্ষাপটে নিজ নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে নিজ নির্বাচনী এলাকা ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসছেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন। তার আগমনকে ঘিরে এলাকায় ইতিমধ্যেই তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

দীর্ঘ ৩৩ বছর পর স্থানীয় সন্তান বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকে মনোনয়ন পাওয়ায় আজ চরফ্যাশন সদর রোডে প্রায় ২ লক্ষ লোক বরন করে নিবেন তাদের প্রিয় সন্তানকে।
১৯৯২ সালের সংসদ উপনির্বাচনে স্হানীয় সন্তান সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আব্দুস সহিদ মালতিয়া বিএনপি থেকে মনোনয়ন পেয়েছিলেন।
তারপর থেকে এই আসন স্হানীয় নেতৃত্বের শুণ্যতায় পরে।

‎চরফ্যাশন উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর ) বিকেলে নয়ন সাহেব চরফ্যাশন পৌঁছাবেন। চরফ্যাশনে আসলে স্থানীয় লক্ষ লক্ষ নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও শোভাযাত্রার মাধ্যমে তাকে বরণ করবেন।

‎আরও জানা যায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো মাঠ পর্যায়ে সংগঠন পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে,সেই ধারাবাহিকতায় নয়ন চরফ্যাশন উপজেলার বিভিন্ন এলাকায় রাজনৈতিক সভা, কর্মী বৈঠক ও সাংগঠনিক কার্যক্রমে অংশ নেবেন।

‎চরফ্যাশন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সোহেল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, পৌরসভা বিএনপির সাবোক সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম ভুট্টু, যুবদল আহবায়ক শহিদুল ইসলাম প্রিন্স জানান, গত ৩৩ বছরে চরফ্যাশনের বিএনপি’র নেতাকর্মীরা স্থানীয় এমপি প্রার্থী পাননি, এবার আগামী সংসদ নির্বাচনে এ অঞ্চলের মানুষের আশার আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে।
আজ নিজ এলাকার সন্তান এমপি প্রার্থী হিসেবে প্রায় ২ লক্ষাধিক মানুষ চরফ্যাশন সদর রোডে তাকে বরণ করে নিবেন।

তাই তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। সফরের সময় তিনি দলের সাংগঠনিক অবস্থা পর্যালোচনা করবেন, তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং আসন্ন নির্বাচনে দলীয় অবস্থান আরও সুসংহত করতে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা করবেন তাছাড়া বিভিন্ন ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণসংযোগ করবেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১

সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সর্বোচ্চ শক্তিশালী টাকা

১১ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন : ঐতিহ্যবাহী বট পরিবারে দুই মৃত্যুর নেপথ্যে কী?

দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘের আয়োজনে গবাদিপশুর ভ্যাকসিন ক্যাম্পেইন

বান্দরবানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্পের কাজ সন্তোষজনক: দুদক

সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি সৎসঙ্গ আশ্রমে ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম তালনবমী তিথি মহোৎসব উদযাপিত

পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি থেকে শ্যামল চৌধুরী স্থায়ী বহিষ্কার ‎

সীমান্ত সড়ক বন্ধের দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট

১০

গোপালগঞ্জে রেলওয়ের লিজকৃত জমিতে দুষ্কৃতকারীদের তাণ্ডব, রাতের আঁধারে কেটে ফেলা হলো কলাগাছ ও সবজি

১১

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৭ মামলা, সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

১২

ভোলা বোরহানউদ্দিনে প্রবাসীর স্ত্রী দুই কন্যা সন্তানকে রেখে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার অভিযোগ।

১৩

ভোলা চরফ্যাশনে একাদিক মাদক মামলার আসামী স্বামী ও স্ত্রী পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ ৫০ হাজার টাকাসহ গ্রেফতার।

১৪

মুকসুদপুরে সমবায় সমিতির নামে ৮ লাখ টাকা আত্মসাৎ ও হুমকির অভিযোগ, আদালতে মামলা

১৫

টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৬

নতুন দায়িত্বে খাগড়াছড়ির এমপি ওয়াদুদ ভূইয়া

১৭

মানবতার সেবায় রক্তদান : খাগড়াছড়ি জেলা সনাতনী ব্লাড গ্রুপ।

১৮

বোরহানউদ্দিনে ১৬০ গ্রাম গাঁজাসহ মাকসুদ গ্রেফতার

১৯

খাগড়াছড়িতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

২০