বিপ্লব তালুকদার,স্টাফ রিপোর্টার
৫ নভেম্বর ২০২৫, ৫:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪১৪ জন

বৃষ্টির পানিতেই নিয়ন্ত্রণে এল খাগড়াছড়ি মহালছড়ি বাজারের আগুন; পুড়েছে ১৪ টি ব্যবসা প্রতিষ্ঠান

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি : খাগড়াছড়ির মহালছড়িতে বাজারে আগুনে পুড়েছে ১৪ টি ব্যবসা প্রতিষ্ঠান। রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার মূল বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতি জানা যায়নি। তবে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে জুতার দোকান, খাবার হোটেল, কসমেটিকস, কাপড়, মুদিমাল ও স্বর্ণের দোকার রয়েছে জানা গেছে স্থানীয় সুত্রে।

আগুন লাগার ১ ঘন্টার মধ্যে (রাত ১ টা ৩৮ মিনিট) নিয়ন্ত্রণে কোন পদক্ষেপ নিতে পারেনি কেউই।

আগুন লাগার পরপরই মহালছড়িতে প্রচুর বৃষ্টিপাত শুরু হয়। অবশেষে সেই বৃষ্টিতেই বাজারের আগুন নিয়ন্ত্রণে আসে। ধীরে ধীরে স্থানীয়দের সহায়তায় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা পুরোপুরি আগুন নেভাতে সক্ষম হয়।

এর আগে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও পানির উৎসের সংকটের কারনে অগ্নিনির্বাপণের কাজে যুক্ত হতে পারেনি।

এদিকে, বাজারের আশপাশে জনবসতি ও বসত বাড়ি রয়েছে। আগুনের তীব্রতার কারনে
সেখানেও আগুন ছড়িয়ে আশঙ্কা করেছেন। স্থানীয়রা।

স্থানীয় সুত্রে জানায়, বাজার মসজিদের সামনে একটি দোকানে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। পানির সংকটের কারনে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও কাজ করা হয়নি। ঐ সময়ে আগুনের ভয়াবহতায় অসহায় হয়ে বৃষ্টির উপর নির্ভর হয়ে পড়েন সবাই।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে প্রচুর বৃষ্টি, সরু সড়ক ও স্পীড ব্রেকার থাকায় যেতে বেগ পেতে হয়েছে।

তিনি আরও বলেন, রাত ১২ টা ৪০ মিনিটের দিকে খবর পান তারা। জেলা সদর থেকে মহালছড়ি উপজেলার দূরত্ব ও পাহাড়ি পথ হওয়ায় যেতে সময় লেগেছে। রাত ১ টা ৩০ মিনিটের দিকে গাড়ি পৌঁছালেও সেখানে পানির উৎসের সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে ব্যাপকভাবে কাজ করা সম্ভব হয়নি। পরবর্তীতে।মাটিরাঙা উপজেলা থেকে একটি এক হাজার লিটার পানির ট্যাংকের গাড়ি পাঠানোর ব্যবস্থা করেন। এরমধ্যই বৃষ্টির পানিতে আগুন নিয়ন্ত্রণে আসার খবর পান জানিয়েছেন সহকারী পরিচালক। আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির পরিমাণ খোঁজ খবর নিয়ে জানাবেন বলেছেন সহকারী পরিচালক জাকির হোসেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাগড়াছড়িতে ফেইসবুক পেইজ থেকে অপহরণের মিথ্যা অপপ্রচার

পাট ঘরে, এখন ধান চাষে ব্যস্ত টুঙ্গিপাড়ার কৃষক

ভোলার বোরহানউদ্দিনে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেফতার ৩: এলাকায় তীব্র ক্ষোভ

ভোলার বোরহানউদ্দিনে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেফতার ৩: এলাকায় তীব্র ক্ষোভ

খাগড়াছড়িতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

বোরহানউদ্দিনে ‘সামাজিক অপপ্রচার মোকাবিলা ও মূল্যবোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।

রূপালী লাইফ ইনসিওরেন্স পিএলসি-এর টুঙ্গিপাড়া মডেল সার্ভিস সেলের ব্যবসা পর্যালোচনা ও উন্নয়ন সভা সফলভাবে অনুষ্ঠিত

চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে আবু সায়েম মালতিয়া

গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে ভাটিয়াপাড়া মোড় ২৩০০ পিচ ইয়াবাসহ নিয়ে যুবক গ্রেফতার

সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন লালমোহনের কৃতি সন্তান আমিনুল ইসলাম ফিরোজ

১০

পাহাড়ের ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করলেন এমপি ওয়াদুদ ভূইয়া

১১

লংগদু জোনের তাৎক্ষণিক পদক্ষেপে গাঁথাছড়ার অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে

১২

নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত

১৩

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়

১৪

পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ।

১৫

লালমোহন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত ।।

১৬

শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে সু-শিক্ষার আলো ছড়াচ্ছে বাঙ্গালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

১৭

দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

১৮

দেওয়ানগঞ্জে ডিবি এর অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১৯

গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনকে স্বাগত

২০