ডেস্ক রিপোর্ট
৩ জুলাই ২০২৫, ৯:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৩৫ জন

ঘনিষ্ঠদের মাধ্যমে ৭৫ কোটি টাকা ঘুষ নেন আনিসুল হক

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তার ঘনিষ্ঠ পাঁচজনের ব্যাংক হিসাবের মাধ্যমে ২০১৯ ও ২০২০ সালে ৪০ দফায় মোট ৭৫ কোটি ২২ লাখ টাকা ঘুষ গ্রহণ করেছেন। এসব টাকা নগদ জমা হয় এবং অর্থের উৎস চিহ্নিত হয়নি বলে জানা গেছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে পাওয়া হিসাব বিশ্লেষণ করে এই তথ্য নিশ্চিত হয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

যাদের ব্যাংক হিসাবে ঘুষের অর্থ জমা হয়, তারা হলেন আনিসুল হকের ব্যবসায়িক বন্ধু মোহাম্মদ ইকবাল, মা জাহানারা হক, ছোট ভাইয়ের স্ত্রী জেবুন্নেসা বেগম, ভাগিনা এস কে মো. ইফতেখারুল ইসলাম এবং কথিত বান্ধবী তৌফিকা করিম। তাদের ব্যাংক হিসাবগুলোর একমাত্র নমিনি ছিলেন আনিসুল হক নিজে।

মোহাম্মদ ইকবালের হিসাবে ১২ কোটি ৪৭ লাখ টাকা

জাহানারা হকের হিসাবে ২৮ কোটি ২৩ লাখ টাকা

জেবুন্নেসা বেগমের হিসাবে ৪ কোটি ৮৫ লাখ টাকা

ইফতেখারুল ইসলামের হিসাবে ২৪ কোটি ৯২ লাখ টাকা

তৌফিকা করিমের হিসাবে ৪ কোটি ৭৫ লাখ টাকা জমা হয়।

এই অর্থগুলো কোনো ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আসেনি, বরং সরাসরি নগদ জমা হয়েছে। এতে অর্থের উৎস গোপনের উদ্দেশ্য ছিল বলে ধারণা করা হচ্ছে।

ইতোমধ্যে দুদক ১৪৬ কোটি ১৯ লাখ টাকার জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে আনিসুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। একই সঙ্গে তার ২৭টি ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে, যেখানে ১৪০ কোটি ১৭ লাখ টাকা রয়েছে।

মামলার এজাহারে বলা হয়, তিনি ২০১৪ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেন।

আনিসুল হকের নামে রয়েছে ১৭টি ব্যাংক হিসাব এবং তার ঘনিষ্ঠজনদের নামে রয়েছে আরও ১০টি হিসাব। এ ছাড়া তিন দফায় ৩৪৯ কোটি টাকার লেনদেনেরও প্রমাণ পেয়েছে দুদক।

২০২৩ সালের আগস্টে তিনি আত্মগোপনে যান এবং একই বছরের ১৩ আগস্ট তাকে ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর ২০ জানুয়ারি তাকে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

তৌফিকা করিমের বিরুদ্ধেও ৫৬ কোটি ৬১ লাখ টাকার অবৈধ সম্পদ ও ৮৮টি ব্যাংক হিসাবে ৩৭৪ কোটি টাকার লেনদেনের অভিযোগে মামলা হয়েছে।

তৌফিকা করিমের ৩৮টি ব্যাংক হিসাব ইতোমধ্যে অবরুদ্ধ করা হয়েছে। ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি তার বিদেশ গমনেও নিষেধাজ্ঞা জারি করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে ২ কিলোমিটার রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদতাৎ বার্ষিকীতে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছে গোপালগঞ্জ গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

পবিপ্রবির শিক্ষার্থীদের কৃতিত্বে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্য

পবিপ্রবিতে শিবিরের উদ্যোগে “বারাকাহ এ ঈদের” আয়োজন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আগুনে বসত ঘর পুড়ে যাওয়া পরিবারের পাসে দাড়ালেন এক সৌদি প্রবাসী।

কোরবানির ঈদ সামনে রেখে খাগড়াছড়িতে কামারপল্লিতে বেড়েছে ব্যস্ততা

বোরহানউদ্দিনে কীটনাশকের দোকানে চুরি, নগদ টাকাসহ মালামাল লুটের অভিযোগ

পবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তাদের আন্দোলনে হামলা, নেপথ্যে ভিসি-প্রোভিসি দ্বন্দ্ব ও পাল্টাপাল্টি অভিযোগ

দীঘিনালা জোন কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার

বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের

১০

অরুনিকা তালুকদার এর তৃতীয় জন্মবার্ষিকী আজ

১১

নেত্রকোনার পূর্বধলায় আগিয়া স্কুল মাঠে সামান্য বৃষ্টিতে জলবদ্ধতা দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীরা

১২

খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিতেন বড়ুয়া গ্রেপ্তার

১৩

মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন সহস্রাধিক মানুষ

১৪

পবিপ্রবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের নেতৃত্বে মোহাম্মদ ও প্রান্ত

১৫

ভোলা সদর উপজেলা পিআইও জিয়াউর রহমানের বিরুদ্ধে টিআর কাবিটার তথ্য নিয়ে লুকোচুরির অভিযোগ

১৬

গোপালগঞ্জে মানবাধিকার রক্ষায় সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত

১৭

খাগডাছড়িতে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন

১৮

পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সহযোগি সদস্য গুলিতে নিহত

১৯

মনোহরদীর উন্নয়নে নিবেদিত প্রাণ (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান

২০