টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৬, ৩:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৯ জন

টুঙ্গিপাড়ায় ২৮৫ কেজি মাছের পোনা অবমুক্ত

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে ২৮৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের সামনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা পরিষদের সামনের পুকুরে ৪০ কেজি, টুঙ্গিপাড়া দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের পুকুরে ২০ কেজি, টুঙ্গিপাড়া থানার পুকুরে ২৫ কেজি, টুঙ্গিপাড়া সরকারি কলেজের পুকুরে ১৫ কেজি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে ২০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ ছাড়া টুঙ্গিপাড়া ফোরকানিয়া মাদ্রাসার পুকুরে ১০ কেজি, শ্রীরামকান্দি আশ্রয় প্রকল্পের পুকুরে ১৫ কেজি, গুয়াধানা আদর্শ গ্রামের পুকুরে ১৫ কেজি, সিঙ্গিপাড়া আশ্রয়ণ প্রকল্প-২-এর পুকুরে ১৫ কেজি, গহরডাঙ্গা মাদ্রাসার মহিলা শাখার পুকুরে ২০ কেজি এবং কুশলি শামসুল উলুম মাদ্রাসা এতিমখানার পুকুরে ১৫ কেজি পোনা অবমুক্ত করা হয়।
পাশাপাশি পাটগাতি দক্ষিণপাড়া চেয়ারম্যান বাড়ির মসজিদের পুকুরে ১০ কেজি, গিমাডাঙ্গা নোয়ামিয়ার বাড়ির মসজিদের পুকুরে ১০ কেজি, শ্রীরামকান্দি উত্তরপাড়া বিলে ৩০ কেজি এবং ইন্দুরকাটা বিলে ২৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়া, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, থানা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান নাসির, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
কার্যক্রমটি বাস্তবায়ন করে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিএইচটি সম্প্রীতি জোট সংগঠনের আড়ালে অবৈধ সিগারেট ব্যবসা করছেন থোয়াই চিং মং শাক।

১

খাগড়াছড়ির গুইমারায় রামসু বাজারে সহিংসতায় ক্ষতিগ্রস্থদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ।

২

টুঙ্গিপাড়ায় ২৮৫ কেজি মাছের পোনা অবমুক্ত

৩

নেত্রকোনার পূর্বধলায় মাদ্রাসার জমি দখল ও গাছ কাটার অভিযোগ, তদন্তে প্রশাসন

৪

কাশিয়ানী উপজেলায় আসন্ন খ্রিষ্ট ধর্মীয় সভা সফল ও শান্তিপূর্ণভাবে আয়োজন সংক্রান্ত সমন্বয় সভা।

৫

স্পিকারের এপিএস সবুজকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, লালমোহনে প্রতিবাদের ঝড়

৬

আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক থেকে বরিশাল বিভাগীয় দায়িত্বে আবু সাঈদ

৭

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

৮

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

৯

জমজমাট আয়োজনে লালমোহন মিডিয়া ক্লাবের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১০

মানিকছড়ি উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ স্যাম ইউনিটের জন্য প্রয়োজনীয় লজিস্টিকস হস্তান্তর

১১

গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. মনসুর আলীর ৫ম মৃত্যু বার্ষিকী পালিত

১২

মাদক-চোরাচালান রুখতে বিশেষ টাস্কফোর্স!মৌলভীবাজারকে মাদকমুক্ত ও মডেল জেলা করার প্রত্যয় শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর

১৩

দায়িত্বে অবহেলার অভিযোগ: মৌলভীবাজারের সিভিল সার্জনকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ

১৪

খাগড়াছড়িতে মালবাহী জীপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে এক চালক নিহত

১৫

জ্বালানি তেলের দাম বাড়ায় টুঙ্গিপাড়ায় কমেছে পাম্পে ভিড়, বাড়ছে জনদুর্ভোগ

১৬

খাগড়াছড়িতে শিক্ষা বৃত্তি ও নারীদের সেলাই মেশিন প্রদান

১৭

খাগড়াছড়িতে উন্নয়নকাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

১৮

খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

১৯

কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১

২০