আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধি
৩১ জানুয়ারী ২০২৬, ২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬৮ জন

নির্বাচনে প্রশাসন নিরপেক্ষতা হারালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ভোলায় ইসি মো.সানাউল্লাহ

আশিকুর রহমান শান্ত ভোলা জেলা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে নিরপেক্ষতা হারানোর অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (অব:) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো.সানাউল্লাহ। এছাড়া প্রশাসনকে কড়াভাবে নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নের নির্দেশও দেন তিনি।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ে হলরুমে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন,সকল ভোটার যাতে ভোটকেন্দ্রে এসে নিরাপদে ভোট দিতে পারে এটা নিশ্চিত করতে হবে। সেই ভোটার যে-ই হোক না কেনো। এবারের নির্বাচনে প্রার্থীদের ভোটারদের ভোটের মাধ্যমে জিততে হবে দুই নম্বরির কোনো সুযোগ নেই।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো.সানাউল্লাহ বলেন, ভোটকেন্দ্র ও কেন্দ্রের বাহিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সবসময়ই প্রস্তুত থাকতে হবে, যাতে কেউ শৃঙ্খলা ভঙ্গের চিন্তাও না করতে পারে। আর চিন্তা করলেও যাতে কেউ বাস্তবায়ন করতে না পারে। এছাড়া ভোটকে উৎসবমুখর করাসহ সকলকে নিরপেক্ষ থাকার নির্দেশও দেন তিনি।

এসময় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা.শামীম রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, সিভিল সার্জন ড.মু.মনিরুল ইসলাম। এছাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তাগণসহ নৌবাহিনী, কোস্টগার্ড,আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভেদের দেয়াল

১

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যা, ঘটনাস্থলেই মৃত্যু

২

সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা: খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

৩

পূজাকে ঘিরে আকর্ষণের কেন্দ্রে থাকে কেন্দ্রীয় মন্দিরে খাগড়াছড়িতে আজ ষষ্ঠী মধ্যে দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজার

৪

সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা: খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

৫

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৯ মামলা, জরিমানা ৯ হাজার টাকা

৬

জারুলিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এডভোকেট আবুল খায়ের মেধাবৃত্তি ও সম্মাননা সনদ বিতরণ

৭

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় জাকারিয়া খান সিজার

৮

সাজেকে পর্যটকদের ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন

৯

খাগড়াছড়ি পানছড়ি উপজেলাতে পরীক্ষামূলকভাবে ব্ল্যাক রাইস চাষ

১০

দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

১১

ভোলা সরকারি কলেজ মাঠে ছাত্রদল ও শিবিরের কর্মসূচি, অনুষ্ঠান বন্ধের নির্দেশ

১২

দেওয়ানগঞ্জে রাসায়নিক মিশ্রিত অবৈধ গুঁড় তৈরির কারখানা হতে ৩ জন গ্রেফতার

১৩

লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ সম্পন্ন: ৪৮ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র ও ১২ জন শিক্ষার্থীর মাঝে প্রাথমিক চিকিৎসা বক্স বিতরণ

১৪

খাগড়াছড়িতে দুর্গা প্রতিমা তৈরিতে চলছে শেষ মুহুর্তের রং তুলির প্রস্তুতি

১৫

যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বান

১৬

সাজেক পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

১৭

খাগড়াছড়িতে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ

১৮

বাঁশরী ওয়াদুদ আন্তঃউপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপ উদ্বোধন

১৯

খাগড়াছড়িতে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০