মোঃ আক্তার হোসেন, ভোলা জেলা প্রতিনিধি
২৯ জানুয়ারী ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৪৮ জন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নৌবাহিনীর নিরাপত্তা প্রস্তুতি জোরদার

মোঃ আক্তার হোসেন, ভোলা জেলা প্রতিনিধি:- ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক নিরাপত্তা জোরদার, অপরাধ দমন এবং অপারেশনাল কর্মকাণ্ড ত্বরান্বিত করার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদার করা হয়েছে।
‎
‎এরই অংশ হিসেবে কমান্ডার খুলনা নৌ অঞ্চল, রিয়ার এডমিরাল এ কে এম জাকির হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি ভোলা জেলার বোরহানউদ্দিন পৌরসভা ভবন ও মডেল মসজিদে অবস্থানরত নৌ-কর্মকর্তাদের কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌ কন্টিনজেন্টের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং দিকনির্দেশনামূলক ভাষণ প্রদান করেন।
‎
‎তিনি তাঁর বক্তব্যে আসন্ন নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সকল নৌসদস্যকে সতর্ক ও প্রস্তুত থাকার নির্দেশনা দেন।
‎
‎বাংলাদেশ নৌবাহিনী অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করে যাচ্ছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

১

বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুগছেন মাহাবুব আলম

২

আ’লীগ লুটপাটকারী দল ক্ষমতায় আসলে দেশের সম্পদ লুট করে বিদেশে পাহাড় গড়ে ॥ মাননীয় স্পিকার জনাব মেজর অবসর প্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ

৩

বোরহানউদ্দিনে স্কিল প্লাস একাডেমির উদ্বোধন করলেন এমপি হাফিজ ইব্রাহিম, ১ম ধাপে বিনামূল্যে প্রশিক্ষণ পাবেন ৭৫ শিক্ষার্থী

৪

দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ির ৩২টি পূজামণ্ডপে ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের আর্থিক সহায়তা

৫

গোপালগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করেন বিশিষ্ট সমাজসেবক ও চেয়ারম্যান প্রার্থী জিলানী

৬

ভোলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চলছে মা ইলিশ শিকার, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

৭

মাগুরায় ফের নারী সহ বৃহৎ ইয়াবা চালান আটক।

৮

গোপালগঞ্জের সাতপাড়ে শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষ্যে ঐতিহ্যবাহী মেলা ও নৌকা বাইচ।

৯

তজুমদ্দিনে পরিচ্ছন্নতা অভিযান, ইউএনওর সঙ্গে মাঠে উপজেলা বিএনপি ও ব্যবসায়ী নেতারা

১০

খাগড়াছড়িতে এসআরবি-৭ এর টহল ও পূজামণ্ডপ পরিদর্শন পাহাড়ের শান্তি সম্প্রীতির শারদীয় দুর্গাৎসবে পাশে আছি আমরা স্কোয়াড্রন লীডার মোঃ মিজানুর রহমান

১১

সনাতন সমাজ কল্যাণ পরিষদ উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

১২

জামায়াত নেতার দখলে সরকারি খেলার মাঠ, বললেন ‘এখন আমাদের সময়’

১৩

বিভেদের দেয়াল

১৪

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যা, ঘটনাস্থলেই মৃত্যু

১৫

সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা: খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১৬

পূজাকে ঘিরে আকর্ষণের কেন্দ্রে থাকে কেন্দ্রীয় মন্দিরে খাগড়াছড়িতে আজ ষষ্ঠী মধ্যে দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজার

১৭

সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা: খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১৮

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৯ মামলা, জরিমানা ৯ হাজার টাকা

১৯

জারুলিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এডভোকেট আবুল খায়ের মেধাবৃত্তি ও সম্মাননা সনদ বিতরণ

২০