shoaib 24
২৩ অক্টোবর ২০২৬, ৯:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৮ জন

বোরহানউদ্দিনে স্কিল প্লাস একাডেমির উদ্বোধন করলেন এমপি হাফিজ ইব্রাহিম, ১ম ধাপে বিনামূল্যে প্রশিক্ষণ পাবেন ৭৫ শিক্ষার্থী

বোরহানউদ্দিনে স্কিল প্লাস একাডেমির উদ্বোধন করলেন এমপি হাফিজ ইব্রাহিম, ১ম ধাপে বিনামূল্যে প্রশিক্ষণ পাবেন ৭৫ শিক্ষার্থী

বোরহানউদ্দিন(ভোলা)প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে প্রযুক্তিগত শিক্ষায় দক্ষ করে তোলা এবং বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে স্কিল প্লাস একাডেমির কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। প্রথম ধাপে তিনটি ব্যাচে ৭৫ জন শিক্ষার্থীকে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বোরহানউদ্দিন উপজেলা সড়কের কুড়ালিয়া হাউজের সামনে অবস্থিত প্রশিক্ষণকেন্দ্রটির উদ্বোধন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কিল প্লাস একাডেমির চেয়ারম্যান মাফরুজা সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাত হোসেন, বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী, ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান বাচ্চু মোল্লা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, উপজেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কাজী আজম এবং উপজেলা যুবদলের সদস্যসচিব জসিমউদ্দীন খান। এ ছাড়া একাডেমির শিক্ষার্থীসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
স্কিল প্লাস একাডেমির চেয়ারম্যান মাফরুজা সুলতানা বলেন, তরুণ প্রজন্মকে আধুনিক প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করা এবং বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখার লক্ষ্যেই এ প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে। ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে। তিনি প্রশিক্ষণকেন্দ্রে শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের শেখার অগ্রগতি ও প্রশিক্ষণ কার্যক্রমের বিভিন্ন বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির জ্ঞান ও কম্পিউটার ব্যবহারে দক্ষতা শিক্ষা, চাকরি, ব্যবসা-বাণিজ্য এবং কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রযুক্তিনির্ভর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে তরুণ প্রজন্মকে কম্পিউটার শিক্ষায় দক্ষ করে তোলা জরুরি। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনের জন্য নিজেদের প্রস্তুত করতে পারবেন।
প্রথম ধাপে ৭৫ জন শিক্ষার্থীকে তিনটি ব্যাচে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার মধ্য দিয়ে স্কিল প্লাস একাডেমির কার্যক্রম শুরু হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে বোরহানউদ্দিনের শিক্ষার্থী ও তরুণ-তরুণীরা কম্পিউটার শিক্ষা অর্জনের সুযোগ পাবেন। প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকলে স্থানীয় পর্যায়ে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের উপযোগী মানবসম্পদ গড়ে তুলতেও ভূমিকা রাখবে প্রতিষ্ঠানটি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে স্কিল প্লাস একাডেমির উদ্বোধন করলেন এমপি হাফিজ ইব্রাহিম, ১ম ধাপে বিনামূল্যে প্রশিক্ষণ পাবেন ৭৫ শিক্ষার্থী

১

দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ির ৩২টি পূজামণ্ডপে ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের আর্থিক সহায়তা

২

গোপালগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করেন বিশিষ্ট সমাজসেবক ও চেয়ারম্যান প্রার্থী জিলানী

৩

ভোলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চলছে মা ইলিশ শিকার, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

৪

মাগুরায় ফের নারী সহ বৃহৎ ইয়াবা চালান আটক।

৫

গোপালগঞ্জের সাতপাড়ে শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষ্যে ঐতিহ্যবাহী মেলা ও নৌকা বাইচ।

৬

তজুমদ্দিনে পরিচ্ছন্নতা অভিযান, ইউএনওর সঙ্গে মাঠে উপজেলা বিএনপি ও ব্যবসায়ী নেতারা

৭

খাগড়াছড়িতে এসআরবি-৭ এর টহল ও পূজামণ্ডপ পরিদর্শন পাহাড়ের শান্তি সম্প্রীতির শারদীয় দুর্গাৎসবে পাশে আছি আমরা স্কোয়াড্রন লীডার মোঃ মিজানুর রহমান

৮

সনাতন সমাজ কল্যাণ পরিষদ উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

৯

জামায়াত নেতার দখলে সরকারি খেলার মাঠ, বললেন ‘এখন আমাদের সময়’

১০

বিভেদের দেয়াল

১১

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যা, ঘটনাস্থলেই মৃত্যু

১২

সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা: খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১৩

পূজাকে ঘিরে আকর্ষণের কেন্দ্রে থাকে কেন্দ্রীয় মন্দিরে খাগড়াছড়িতে আজ ষষ্ঠী মধ্যে দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজার

১৪

সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা: খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১৫

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৯ মামলা, জরিমানা ৯ হাজার টাকা

১৬

জারুলিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এডভোকেট আবুল খায়ের মেধাবৃত্তি ও সম্মাননা সনদ বিতরণ

১৭

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় জাকারিয়া খান সিজার

১৮

সাজেকে পর্যটকদের ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন

১৯

খাগড়াছড়ি পানছড়ি উপজেলাতে পরীক্ষামূলকভাবে ব্ল্যাক রাইস চাষ

২০