shoaib 24
২৩ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪ জন

আ’লীগ লুটপাটকারী দল ক্ষমতায় আসলে দেশের সম্পদ লুট করে বিদেশে পাহাড় গড়ে ॥ মাননীয় স্পিকার জনাব মেজর অবসর প্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ

আ’লীগ লুটপাটকারী দল
ক্ষমতায় আসলে দেশের সম্পদ লুট করে বিদেশে পাহাড় গড়ে ॥
মাননীয় স্পিকার জনাব মেজর অবসর প্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।।
এম নুরুন্নবী, তজুমদ্দিন (ভোলা) ॥
২০০১ সালে শেখ হাসিনা আমার সাথে তোফায়েল আহমেদকে প্রতিদ্বন্দ্বী করেছেন। সে পরাজিত হওয়ার পর হাসিনা বুঝে গেছে আমার সাথে সন্ত্রাসী ছাড়া নির্বাচনে জয়লাভ করা সম্ভব না। তাই ঢাকা থেকে এক সন্ত্রাসীকে এনে নির্বাচন প্রতিদ্বন্দ্বীতা করান। সেই সন্ত্রাসীর লালমোহনে ৫শ বিঘা জমি, ঢাকার একাধিক বাড়ি দূর্ণীতির মাধ্যমে অর্জন করে। ৫ আগষ্টের পরে সব রেখে সেই সন্ত্রাসী স্বপরিবারে পালিয়ে যায়। আ’লীগ রাষ্ট্র ক্ষমতায় আসে দেশের সম্পদ লুটপাট করতে। এমপি-মন্ত্রীরা লুটপাট করে বিদেশে প্রচুর সম্পদ করেছে। ফ্যাসিস্ট সরকারের একজন প্রতিমন্ত্রীর বিদেশে ২শর উপরে বাড়ি রয়েছে। আ’লীগ একটি দূর্ণীতিবাজ ও সন্ত্রাসী দল। এ দলকে বাংলাদেশের মানুষ আর কখনো রাজনীতি করতে দিবে না। মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদ বীর বিক্রম এশিয়া প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বুধবার (২১ অক্টোবর) বিকেল ৩টায় ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা তিনি এসব কথা বলেন। মেজর হাফিজ আরো বলেন, তজুমদ্দিনকে পৌরসভায় রুপান্তর করা হবে। বিনোদনের জন্য মেঘনার পাড়ে একটি পার্ক নির্মান করা হবে। সন্ত্রাসীদের কোন ছাড় নেই উল্লেখ করে তিনি পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন চরমোজাম্মেল সালাউদ্দিন ডাকাত নামে যে সন্ত্রাসী রয়েছে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে। মাদকের বিরুদ্ধে যথাযথ আইন প্রয়োগ করতে প্রশাসনকে দিকনির্দেশনা দেন।
তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদ বীর বিক্রম। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ওমর আসাদ রিন্টু। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপশি উপজেলা জামায়াত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে মেজর হাফিজকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁর এ অর্জনে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে তিনি তজুমদ্দিন উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

১

বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুগছেন মাহাবুব আলম

২

আ’লীগ লুটপাটকারী দল ক্ষমতায় আসলে দেশের সম্পদ লুট করে বিদেশে পাহাড় গড়ে ॥ মাননীয় স্পিকার জনাব মেজর অবসর প্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ

৩

বোরহানউদ্দিনে স্কিল প্লাস একাডেমির উদ্বোধন করলেন এমপি হাফিজ ইব্রাহিম, ১ম ধাপে বিনামূল্যে প্রশিক্ষণ পাবেন ৭৫ শিক্ষার্থী

৪

দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ির ৩২টি পূজামণ্ডপে ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের আর্থিক সহায়তা

৫

গোপালগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করেন বিশিষ্ট সমাজসেবক ও চেয়ারম্যান প্রার্থী জিলানী

৬

ভোলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চলছে মা ইলিশ শিকার, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

৭

মাগুরায় ফের নারী সহ বৃহৎ ইয়াবা চালান আটক।

৮

গোপালগঞ্জের সাতপাড়ে শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষ্যে ঐতিহ্যবাহী মেলা ও নৌকা বাইচ।

৯

তজুমদ্দিনে পরিচ্ছন্নতা অভিযান, ইউএনওর সঙ্গে মাঠে উপজেলা বিএনপি ও ব্যবসায়ী নেতারা

১০

খাগড়াছড়িতে এসআরবি-৭ এর টহল ও পূজামণ্ডপ পরিদর্শন পাহাড়ের শান্তি সম্প্রীতির শারদীয় দুর্গাৎসবে পাশে আছি আমরা স্কোয়াড্রন লীডার মোঃ মিজানুর রহমান

১১

সনাতন সমাজ কল্যাণ পরিষদ উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

১২

জামায়াত নেতার দখলে সরকারি খেলার মাঠ, বললেন ‘এখন আমাদের সময়’

১৩

বিভেদের দেয়াল

১৪

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যা, ঘটনাস্থলেই মৃত্যু

১৫

সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা: খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১৬

পূজাকে ঘিরে আকর্ষণের কেন্দ্রে থাকে কেন্দ্রীয় মন্দিরে খাগড়াছড়িতে আজ ষষ্ঠী মধ্যে দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজার

১৭

সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা: খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১৮

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৯ মামলা, জরিমানা ৯ হাজার টাকা

১৯

জারুলিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এডভোকেট আবুল খায়ের মেধাবৃত্তি ও সম্মাননা সনদ বিতরণ

২০