বিভেদের দেয়াল
পৃথিবীর সব মানুষ যদি হয় আল্লাহর,
হিন্দু, খ্রিস্টান, ইহুদিরা তবে কার?
যিনি দিয়েছেন জীবন, তিনিই করেন লালন,
তবে কেন ধর্মের নামে বিভেদের আয়োজন?
বিভেদের দেয়াল আজ ছুঁয়েছে আকাশ,
তাই তো মনের ঘরের হয় না বিকাশ।
ধর্মের মর্ম বুঝে না তো কেউ আর,
মানবতা হারিয়ে আজ চারিদিকে অন্ধকার।
মানুষই গড়েছে বিভেদ, মানুষই তুলেছে দেয়াল,
মানুষ হারিয়েছে আজ মানুষের খেয়াল ।
সংঘাত আর সংশয় তাই ছাড়ছে না পিছু,
বিভেদের এই পৃথিবীতে মানুষ বড় নিচু।
লেখক, ডাঃ আল-আমিন
সহকারী অধ্যাপক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে
No tags found for this post.
মন্তব্য করুন