মো: ছিরু মিয়া; মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
২৬ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০ জন

গোপালগঞ্জ পৌরপার্কে বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধন: র‍্যালিতে অংশ নিলেন সর্বস্তরের মানুষ।

মো: ছিরু মিয়া; মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে গোপালগঞ্জে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬। দিবসটি উদযাপন উপলক্ষ্যে আজ রবিবার (২৬ জুলাই) জেলা প্রশাসন ও বন বিভাগ, গোপালগঞ্জ-এর যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের “স্বচ্ছতা” সম্মেলন কক্ষে এক গুরুত্বপূণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর (গোপালগঞ্জ-০২) আসনের সংসদ সদস্য (এমপি) ডা. কে এম বাবর। গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামানের সভাপতিত্বে আয়োজিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ এবং সামাজিক বন বিভাগ, ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ সামাজিক ও প্রাকৃতিক প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং জেলাজুড়ে ব্যাপকভাবে বৃক্ষরোপণের তাগিদ দেন। বিশেষ করে আম, জাম, কাঁঠালসহ বিভিন্ন দেশীয় ফলজ, বনজ ও ঔষধি গাছের আবাদ বৃদ্ধি এবং চারা রোপণের পর তার সঠিকভাবে পরিচর্যায় সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, পরিবেশের চরম ভারসাম্যহীনতা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণ আন্দোলনের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও সুন্দর বাংলাদেশ নিশ্চিত করতে প্রতিটি নাগরিককে অন্তত একটি করে ফলজ বা ঔষধি গাছ লাগানো উচিত এবং সেটির যত্ন নেওয়া নিশ্চিত করা প্রয়োজন।

সভাপতি জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান তাঁর বক্তব্যে বলেন, বনজ সম্পদ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং গোপালগঞ্জসহ পুরো দেশকে একটি পরিচ্ছন্ন ও সবুজ জনপদে রূপান্তর করতে আমাদের প্রশাসনিক ও ব্যক্তিগত সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। শুধু মেলা চলাকালে নয়, বরং বর্ষা মৌসুমে প্রতিটি খালি জায়গায় গাছ লাগানোর এই অভ্যাস অব্যাহত রাখতে হবে।

সম্মেলন কক্ষের আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে সংশ্লিষ্ট সকল অংশীজন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে একটি দৃষ্টিনন্দন বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি গোপালগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও প্রধান প্রধান পয়েন্ট প্রদক্ষিণ শেষে গোপালগঞ্জ সদর পৌরপার্কে গিয়ে শেষ হয়।

পরবর্তীতে সদর পৌরপার্ক প্রাঙ্গণে উপস্থিত অতিথিবৃন্দ ফিতা কেটে ফিতা উন্মোচনের মাধ্যমে ‘বৃক্ষমেলা-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং নার্সারি মালিক ও দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন।

আয়োজকরা জানান, সপ্তাহব্যাপী এই বৃক্ষমেলায় বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা প্রদর্শন ও সুলভ মূল্যে বিক্রয়ের ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়াও মেলায় আগত দর্শনার্থী ও শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ পৌরপার্কে বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধন: র‍্যালিতে অংশ নিলেন সর্বস্তরের মানুষ।

নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির, সাশ্রয়ের ১ কোটি ৩৩ লাখ টাকার নতুন রাস্তা নির্মাণ, সরকারি কোষাগারে জমা ৫৯ লক্ষ

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় তজুমদ্দিনে বিএনপির আনন্দ মিছিল

বোরহানউদ্দিনে বাথরুমের ছাদ থেকে ৩টি গাঁজা গাছ উদ্ধার, আটক ১

স্বাধীনতার এত বছর পরও কাঁচা রাস্তা, দুর্ভোগে কাচিয়ার ৮ নম্বর ওয়ার্ডের হাজারো মানুষ

মোরেলগঞ্জে ৮ কিলোমিটার খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত টাকা ফেরত দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন

বাগেরহাটের শরণখোলায় প্রাইভেট হাসপাতাল থেকে নার্সের ম*রদেহ উদ্ধার

মোড়েলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালুর লক্ষ্যে সরকারিভাবে তথ্য সংগ্রহ ও শুমারির কাজ শুরু

খাগড়াছড়িতে উল্টো রথের মধ্য দিয়ে শেষ হচ্ছে রথযাত্রা উৎসব

মুকসুদপুরে মাদক, জুয়া ও সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে আলোচনা সভা

১০

মুকসুদপুরে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ

১১

টুঙ্গিপাড়া পৌরসভার উদ্যোগ জলাবদ্ধতা ও মশার উপদ্রব নিয়ন্ত্রণ রাখতে, ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু,

১২

বোরহানউদ্দিনের ফকিরহাট বাজার ব্রিজ এখন ‘মরণফাঁদ’: সংযোগ সড়ক না করায় প্রতিনিয়ত দুর্ঘটনা, চলে না অ্যাম্বুলেন্স

১৩

মুকসুদপুরে রিয়ান হত্যা: মানববন্ধনে উত্তাল কমলাপুর, আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

১৪

পবিপ্রবি-ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে এমওইউ স্বাক্ষর, উচ্চশিক্ষা নিয়ে সেমিনার

১৫

ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত

১৬

গোপালগঞ্জে এজলাসে শিক্ষানবিশ আইনজীবীকে পেপার ওয়েট ছুড়ে মারার অভিযোগ বিচারকের বিরুদ্ধে হাসপাতালে ভর্তি

১৭

মাগুরা মহম্মদপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ।

১৮

পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আবু বক্কর ও কাফি

১৯

ভোলায় আনন্দমুখর আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০