টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
২৩ জুলাই ২০২৬, ৩:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪ জন

টুঙ্গিপাড়া পৌরসভার উদ্যোগ জলাবদ্ধতা ও মশার উপদ্রব নিয়ন্ত্রণ রাখতে, ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু,

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:২৩/০৭/২০২৬,
জলাবদ্ধতা নিরসন, মশার উপদ্রব নিয়ন্ত্রণ এবং পরিচ্ছন্ন নগর পরিবেশ নিশ্চিত করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভায় ড্রেন পরিষ্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। ২৩জুলাই বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌর এলাকার পাটগাতি বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করেন টুঙ্গিপাড়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম।
উদ্বোধন শেষে ইউএনও জহিরুল আলম বলেন, পৌরবাসীকে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ উপহার দিতে নিয়মিত ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হবে। ড্রেন পরিষ্কারের পর মশার প্রজনন রোধে ওষুধ ছিটানো হবে। তিনি বলেন, “শুধু পৌরসভার উদ্যোগে নয়, নাগরিকদের সচেতন অংশগ্রহণও একটি পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তোলার জন্য অপরিহার্য। সবাই নিজ নিজ বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখলে জলাবদ্ধতা ও মশার উপদ্রব অনেকাংশে কমে আসবে।”
তিনি আরও বলেন, পৌর এলাকার যেখানে ড্রেনেজ সমস্যার সৃষ্টি হবে, সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পরিচ্ছন্নতা কার্যক্রমকে নিয়মিত কার্যক্রম হিসেবে পরিচালনা করা হবে, যাতে নাগরিকরা একটি স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে পারেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহির উদ্দিন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহির উদ্দিন বলেন, পর্যায়ক্রমে পৌরসভার সব ওয়ার্ডে ড্রেন পরিষ্কার, ময়লা-আবর্জনা অপসারণ এবং মশকনিধন কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বাড়াতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটের শরণখোলায় প্রাইভেট হাসপাতাল থেকে নার্সের ম*রদেহ উদ্ধার

মোড়েলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালুর লক্ষ্যে সরকারিভাবে তথ্য সংগ্রহ ও শুমারির কাজ শুরু

খাগড়াছড়িতে উল্টো রথের মধ্য দিয়ে শেষ হচ্ছে রথযাত্রা উৎসব

মুকসুদপুরে মাদক, জুয়া ও সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে আলোচনা সভা

মুকসুদপুরে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ

টুঙ্গিপাড়া পৌরসভার উদ্যোগ জলাবদ্ধতা ও মশার উপদ্রব নিয়ন্ত্রণ রাখতে, ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু,

বোরহানউদ্দিনের ফকিরহাট বাজার ব্রিজ এখন ‘মরণফাঁদ’: সংযোগ সড়ক না করায় প্রতিনিয়ত দুর্ঘটনা, চলে না অ্যাম্বুলেন্স

মুকসুদপুরে রিয়ান হত্যা: মানববন্ধনে উত্তাল কমলাপুর, আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

পবিপ্রবি-ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে এমওইউ স্বাক্ষর, উচ্চশিক্ষা নিয়ে সেমিনার

ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত

১০

গোপালগঞ্জে এজলাসে শিক্ষানবিশ আইনজীবীকে পেপার ওয়েট ছুড়ে মারার অভিযোগ বিচারকের বিরুদ্ধে হাসপাতালে ভর্তি

১১

মাগুরা মহম্মদপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ।

১২

পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আবু বক্কর ও কাফি

১৩

ভোলায় আনন্দমুখর আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত

১৪

টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতার ভোগান্তি, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করল পৌরসভা,জলবদ্ধতা নিরসনের আশ্বাস দিলেন ইউএনও

১৫

নেত্রকোনায় মুখের ভাষা নেই, কিন্তু প্রতিবাদের ঝড় তীব্র: মহিষবেড় পূর্বপাড়া রাস্তার বেহাল দশা নিয়ে বাকপ্রতিবন্ধীর ক্ষোভ

১৬

দেওয়ানগঞ্জে যুবকের ভাস্যমান মরদেহ উদ্ধার

১৭

কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

১৮

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

১৯

জয়পুরহাটে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপসহ একজন গ্রেপ্তার

২০