মোঃ ছিরু মিয়া মুকসুদপুর গোপালগঞ্জ থেকে :
২২ জুলাই ২০২৬, ৮:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩২ জন

মুকসুদপুরে রিয়ান হত্যা: মানববন্ধনে উত্তাল কমলাপুর, আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

মোঃ ছিরু মিয়া মুকসুদপুর গোপালগঞ্জ থেকে : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের কিশোর রিয়ান মোল্লা (১৩) হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। বুধবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৩টায় কমলাপুর এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধনে কয়েক শতাধিক নারী-পুরুষ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা রিয়ান হত্যার তীব্র নিন্দা জানিয়ে প্রকৃত অপরাধীদের দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।

মানববন্ধনে নিহত রিয়ানের বাবা রিপন মোল্লা অভিযোগ করে বলেন, “মামলার আটক আসামি আরিফ ও মুরছালিন খেলা দেখার কথা বলে আমার ছেলে রিয়ানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তারা আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে বলে আমি অভিযোগ করছি। আমার ছেলের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। আমি আমার সন্তানের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, প্রকৃত বিচার এবং আসামি আরিফ ও মুরছালিনের সর্বোচ্চ শাস্তি, ফাঁসি কার্যকরের দাবি জানাই।”

উল্লেখ্য, গত ২০ জুলাই দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে মুকসুদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম আরিফ সঙ্গীয় ফোর্স নিয়ে কমলাপুর গ্রামের একটি পরিত্যক্ত পুকুর থেকে রিয়ান মোল্লার মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত রিয়ান মোল্লা মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের রিপন মোল্লার ছেলে।

ঘটনার পরদিন ২১ জুলাই সকালে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. নাফিছুর রহমান, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো. আবদুল্লাহ আল মামুন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মতিয়ার মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্তের অংশ হিসেবে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরিফ ও মুরছালিন নামে দুইজনকে আটক করেছে মুকসুদপুর থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি নিষ্পাপ শিশুর এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে মামলার তদন্ত দ্রুত শেষ করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

রিয়ান হত্যাকাণ্ডে কমলাপুরসহ পুরো মুকসুদপুর এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসীর প্রত্যাশা, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে রিয়ান হত্যার ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ

টুঙ্গিপাড়া পৌরসভার উদ্যোগ জলাবদ্ধতা ও মশার উপদ্রব নিয়ন্ত্রণ রাখতে, ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু,

বোরহানউদ্দিনের ফকিরহাট বাজার ব্রিজ এখন ‘মরণফাঁদ’: সংযোগ সড়ক না করায় প্রতিনিয়ত দুর্ঘটনা, চলে না অ্যাম্বুলেন্স

মুকসুদপুরে রিয়ান হত্যা: মানববন্ধনে উত্তাল কমলাপুর, আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

পবিপ্রবি-ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে এমওইউ স্বাক্ষর, উচ্চশিক্ষা নিয়ে সেমিনার

ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত

গোপালগঞ্জে এজলাসে শিক্ষানবিশ আইনজীবীকে পেপার ওয়েট ছুড়ে মারার অভিযোগ বিচারকের বিরুদ্ধে হাসপাতালে ভর্তি

মাগুরা মহম্মদপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ।

পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আবু বক্কর ও কাফি

ভোলায় আনন্দমুখর আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত

১০

টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতার ভোগান্তি, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করল পৌরসভা,জলবদ্ধতা নিরসনের আশ্বাস দিলেন ইউএনও

১১

নেত্রকোনায় মুখের ভাষা নেই, কিন্তু প্রতিবাদের ঝড় তীব্র: মহিষবেড় পূর্বপাড়া রাস্তার বেহাল দশা নিয়ে বাকপ্রতিবন্ধীর ক্ষোভ

১২

দেওয়ানগঞ্জে যুবকের ভাস্যমান মরদেহ উদ্ধার

১৩

কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

১৪

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

১৫

জয়পুরহাটে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপসহ একজন গ্রেপ্তার

১৬

পবিপ্রবিতে গ্রেটার রাজশাহী স্টুডেন্ট অ্যালায়েন্সের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

১৭

প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ

১৮

বৈঠার টানে জীবনের গল্প শতবর্ষের ঐতিহ্য বাঁচিয়ে রেখেছেন বাকপ্রতিবন্ধী রসুল টুঙ্গিপাড়া গোপালগঞ্জ প্রতিনিধি।।

১৯

নেত্রকোনার পূর্বধলায় আস-সুফফা সেবা সংস্থার বার্ষিক সভা অনুষ্ঠিত

২০