মোঃ ছিরুমিয়া, মুকসুদপুর গোপালগঞ্জ
২৩ জুলাই ২০২৬, ৩:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩ জন

মুকসুদপুরে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ

মোঃ ছিরুমিয়া, মুকসুদপুর গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সরকারি সাবের মিয়া জসিমউদ্দিন এস. জে. মডেল উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান ও মহাকাশবিষয়ক এক ব্যতিক্রমধর্মী সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিজ্ঞান, প্রযুক্তি, মহাকাশ গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ভবিষ্যতের বিভিন্ন সম্ভাবনা নিয়ে জেলা প্রশাসকের কাছে নানা প্রশ্ন করে। তিনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন এবং বিজ্ঞানভিত্তিক চিন্তা, যুক্তিবোধ ও সৃজনশীলতা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের কৌতূহলী হয়ে জ্ঞান অর্জন, নিয়মিত অধ্যয়ন এবং মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

জেলা প্রশাসক বলেন, বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে নতুন প্রজন্মকে উদ্ভাবনী চিন্তায় এগিয়ে আসতে হবে। দেশ ও জাতির উন্নয়নে বিজ্ঞানমনস্ক শিক্ষার্থী তৈরির কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির, জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতাউর রহমান, মুকসুদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবিরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল মণ্ডল, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মসিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, প্রচার সম্পাদক মোঃ মামুন মোল্লা এবং সদস্য মিরান গাজীসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চার আগ্রহ বৃদ্ধি, মহাকাশ গবেষণা সম্পর্কে সচেতনতা তৈরি এবং ভবিষ্যৎ প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটের শরণখোলায় প্রাইভেট হাসপাতাল থেকে নার্সের ম*রদেহ উদ্ধার

মোড়েলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালুর লক্ষ্যে সরকারিভাবে তথ্য সংগ্রহ ও শুমারির কাজ শুরু

খাগড়াছড়িতে উল্টো রথের মধ্য দিয়ে শেষ হচ্ছে রথযাত্রা উৎসব

মুকসুদপুরে মাদক, জুয়া ও সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে আলোচনা সভা

মুকসুদপুরে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ

টুঙ্গিপাড়া পৌরসভার উদ্যোগ জলাবদ্ধতা ও মশার উপদ্রব নিয়ন্ত্রণ রাখতে, ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু,

বোরহানউদ্দিনের ফকিরহাট বাজার ব্রিজ এখন ‘মরণফাঁদ’: সংযোগ সড়ক না করায় প্রতিনিয়ত দুর্ঘটনা, চলে না অ্যাম্বুলেন্স

মুকসুদপুরে রিয়ান হত্যা: মানববন্ধনে উত্তাল কমলাপুর, আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

পবিপ্রবি-ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে এমওইউ স্বাক্ষর, উচ্চশিক্ষা নিয়ে সেমিনার

ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত

১০

গোপালগঞ্জে এজলাসে শিক্ষানবিশ আইনজীবীকে পেপার ওয়েট ছুড়ে মারার অভিযোগ বিচারকের বিরুদ্ধে হাসপাতালে ভর্তি

১১

মাগুরা মহম্মদপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ।

১২

পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আবু বক্কর ও কাফি

১৩

ভোলায় আনন্দমুখর আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত

১৪

টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতার ভোগান্তি, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করল পৌরসভা,জলবদ্ধতা নিরসনের আশ্বাস দিলেন ইউএনও

১৫

নেত্রকোনায় মুখের ভাষা নেই, কিন্তু প্রতিবাদের ঝড় তীব্র: মহিষবেড় পূর্বপাড়া রাস্তার বেহাল দশা নিয়ে বাকপ্রতিবন্ধীর ক্ষোভ

১৬

দেওয়ানগঞ্জে যুবকের ভাস্যমান মরদেহ উদ্ধার

১৭

কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

১৮

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

১৯

জয়পুরহাটে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপসহ একজন গ্রেপ্তার

২০