মোঃ ফিরোজ আহমেদ তালুকদার মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
২৫ জুলাই ২০২৬, ৫:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫ জন

মোরেলগঞ্জে ৮ কিলোমিটার খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত টাকা ফেরত দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন

মোঃ ফিরোজ আহমেদ তালুকদার মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ পরিবেশ, প্রকৃতি ও দেশীয় মাছ রক্ষায় গৃহীত দু’টি প্রকল্পের কাজের মান রক্ষা করেই যথাসময়ে কাজ শেষ হয়েছে। কাজ শেষ করতে বরাদ্দের সমুদয় টাকা খরচ হয়নি। তাই অব্যয়িত টাকা বৃহস্পতিবার (২৩ জুলাই) সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় মোট – ৮ কিলোমিটার খাল খননের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রকল্পের আওতায় খালের দুই পাড়ে বৃক্ষরোপণের কার্যক্রমও বাস্তবায়ন করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রকল্পের আওতায় দুটি খালের সকল কাজ শেষ হওয়ার পর ব্যয় সাশ্রয়ের ফলে ৪২ লাখ ৩৭ হাজার ৭৬০ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। সরকারি অর্থের স্বচ্ছ ও সাশ্রয়ী ব্যবহারের এটি একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসানউল্লাহ জানান, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী খাল খননের কাজ সম্পন্ন হয়েছে এবং প্রকল্পের অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবউল্লাহ বলেন, খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি খালের দুই পাশে বৃক্ষরোপণ ভবিষ্যতে পরিবেশ সংরক্ষণে ইতিবাচক প্রভাব ফেলবে।

এদিকে স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, দীর্ঘদিনের ভরাট হয়ে থাকা খাল পুনঃখননের ফলে বর্ষার পানি দ্রুত নিষ্কাশন হবে, কৃষিকাজে সুবিধা বাড়বে, মৎস্যসম্পদ সংরক্ষণে সহায়ক হবে এবং এলাকার পরিবেশ আরও সুন্দর ও বাসযোগ্য হয়ে উঠবে। তারা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ পৌরপার্কে বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধন: র‍্যালিতে অংশ নিলেন সর্বস্তরের মানুষ।

নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির, সাশ্রয়ের ১ কোটি ৩৩ লাখ টাকার নতুন রাস্তা নির্মাণ, সরকারি কোষাগারে জমা ৫৯ লক্ষ

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় তজুমদ্দিনে বিএনপির আনন্দ মিছিল

বোরহানউদ্দিনে বাথরুমের ছাদ থেকে ৩টি গাঁজা গাছ উদ্ধার, আটক ১

স্বাধীনতার এত বছর পরও কাঁচা রাস্তা, দুর্ভোগে কাচিয়ার ৮ নম্বর ওয়ার্ডের হাজারো মানুষ

মোরেলগঞ্জে ৮ কিলোমিটার খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত টাকা ফেরত দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন

বাগেরহাটের শরণখোলায় প্রাইভেট হাসপাতাল থেকে নার্সের ম*রদেহ উদ্ধার

মোড়েলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালুর লক্ষ্যে সরকারিভাবে তথ্য সংগ্রহ ও শুমারির কাজ শুরু

খাগড়াছড়িতে উল্টো রথের মধ্য দিয়ে শেষ হচ্ছে রথযাত্রা উৎসব

মুকসুদপুরে মাদক, জুয়া ও সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে আলোচনা সভা

১০

মুকসুদপুরে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ

১১

টুঙ্গিপাড়া পৌরসভার উদ্যোগ জলাবদ্ধতা ও মশার উপদ্রব নিয়ন্ত্রণ রাখতে, ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু,

১২

বোরহানউদ্দিনের ফকিরহাট বাজার ব্রিজ এখন ‘মরণফাঁদ’: সংযোগ সড়ক না করায় প্রতিনিয়ত দুর্ঘটনা, চলে না অ্যাম্বুলেন্স

১৩

মুকসুদপুরে রিয়ান হত্যা: মানববন্ধনে উত্তাল কমলাপুর, আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

১৪

পবিপ্রবি-ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে এমওইউ স্বাক্ষর, উচ্চশিক্ষা নিয়ে সেমিনার

১৫

ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত

১৬

গোপালগঞ্জে এজলাসে শিক্ষানবিশ আইনজীবীকে পেপার ওয়েট ছুড়ে মারার অভিযোগ বিচারকের বিরুদ্ধে হাসপাতালে ভর্তি

১৭

মাগুরা মহম্মদপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ।

১৮

পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আবু বক্কর ও কাফি

১৯

ভোলায় আনন্দমুখর আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০