গাজী তাহের লিটন : প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার উপশহর কুঞ্জেরহাটের আল-হিকমা রেসিডেন্সিয়াল মডেল মাদরাসা সেরা সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটি থেকে প্রথমবারের মতো ৬ জন পরীক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ৫ জন ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফলাফল ১২ জুলাই ২০২৬ প্রকাশিত হয়।
আল-হিকমা রেসি. মডেল মাদরাসার ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো, তাহমিনা আকতার তামান্না, ওসমান গণি, জুমানা তাসনিম, আবদুল্লাহ আল আমান ও সোবহানা ইসলাম।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এ সাফল্যে অভিভাবক, শিক্ষক ও শিক্ষা-সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সাফল্য কামনা করেন।
বৃত্তিপ্রাপ্ত জুমানা তাসনিমের মা মোসা. ফারিযা নূর বলেন, আল-হিকমা রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার পড়াশোনার মান ও পরিবেশ ভালো। তিনি আশাবাদ ব্যক্ত করে আরো বলেন, শিক্ষার গুণগতমান ও ইসলামী নৈতিক শিক্ষায় এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভবিষ্যতে আরো সাফল্য বয়ে আনবে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. শাহীন জানান, ২০২৫ সালের এবতেদায়ী বৃত্তি পরীক্ষায় ৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১জন ট্যালেন্টপুল ও ৫ জন সাধারণ বৃত্তি পায়। এছাড়া, ৮ম শ্রেণি (মাদরাসা) পরীক্ষায় ৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২ জন ট্যালেন্টপুল ও ১ জন সাধারণ বৃত্তি অর্জন করে। তিনি, সাফল্যের এ ধারাবাহিকতা আগামী দিনেও অব্যাহত রাখার জন্য সকল শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের সুপরামর্শ কামনা করেছেন।
No tags found for this post.
মন্তব্য করুন