টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
১২ জুলাই ২০২৬, ৬:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৭ জন

মৎস্যসম্পদ রক্ষায় টুঙ্গিপাড়ায় অভিযান, ১২ লাখ টাকার রেনু পোনা উদ্ধার ও অবমুক্ত।

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ১২ লাখ টাকা মূল্যের ১ লাখ ২০ হাজার অবৈধ গলদা চিংড়ির রেনু পোনা জব্দ করে মধুমতি নদীতে অবমুক্ত করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে রেনু পোনা পরিবহনের দায়ে একটি হাইএক্স গাড়ির চালককে অর্থদণ্ড করা হয়েছে। প্রাকৃতিক মৎস্যসম্পদ ও নদীর জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের এ অভিযান এলাকাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

রোববার (১২ জুলাই) দুপুর প্রায় ২টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার গহওরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চট্টগ্রামের সন্দ্বীপ থেকে একটি হাইএক্স (চট্ট মেট্রো-চ-১১-৯২০৩) গাড়িতে করে অবৈধভাবে গলদা চিংড়ির রেনু পোনা পরিবহন করা হচ্ছিল। গাড়ীটি টুংগীপাড়া পৌছালে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে গাড়িটি আটক করে। পরে মৎস্য সুরক্ষা আইন, ১৯৫০ (সংশোধিত ২০২৬) অনুযায়ী গাড়ির সাথে থাকা অসীম তালুকদারকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে আনুমানিক ১ লাখ ২০ হাজার গলদা চিংড়ির রেনু পোনা জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা। পরে পরিবেশের ভারসাম্য রক্ষা, নদীর প্রাকৃতিক মাছের প্রজনন নিশ্চিত করা এবং দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে সব রেনু পোনা মধুমতি নদীতে অবমুক্ত করা হয়।

অভিযানের সময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছারসহ মৎস্য বিভাগের কর্মকর্তারা। সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন টুঙ্গিপাড়া থানার বাঁশবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাবেদ হোসেন এবং পুলিশের সদস্যরা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার বলেন, “অবৈধভাবে রেনু পোনা আহরণ ও পরিবহন দেশের প্রাকৃতিক মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি। এর আগেও আমরা এমন অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রেনু পোনা উদ্ধার করে নদীতে অবমুক্ত করেছি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদীর জীববৈচিত্র্য সংরক্ষণ, দেশীয় মাছের প্রজনন বৃদ্ধি এবং প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ রেনু পোনা আহরণ, পরিবহন ও বেচাকেনার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আল-হিকমা রেসিডেন্সিয়াল মাদরাসার সাফল্য

লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

চট্টগ্রামের সাতকানিয়ায় পানির স্রোতে কবরস্থান থেকে ভেসে যাচ্ছে মরদেহ!

জয়পুরহাটে পাঁচবিবিতে বজ্রপাতে যুবকের মৃত্যু

খাগড়াছড়ি রেড ক্রিসেন্টর উদ্যোগে বন্যাকবলিত মানুষের মাঝে জরুরি ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ

মৎস্যসম্পদ রক্ষায় টুঙ্গিপাড়ায় অভিযান, ১২ লাখ টাকার রেনু পোনা উদ্ধার ও অবমুক্ত।

পূর্বধলা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমেদের ছেলে ইশতিয়াক

খাগড়াছড়িতে জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটক সেনাবাহিনী ও পুলিশের স্কটে নিরাপদে বাঘাইহাট হয়ে খাগড়াছড়ির পথে।

কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে ৪ বছরের শিশুর করুণ মৃত্যু।

১০

কাদার রাজত্বে জিম্মি হাজারো মানুষ: যুগিখালী-ইউনিয়ন পরিষদ সড়ক দ্রুত পিচকরণের দাবিতে ফুসে উঠছে জনগণ

১১

ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি হাফিজ ইব্রাহিম

১২

খাগড়াছড়ি মহালছড়ি উপজেলায় ঘরের চাল ধসে বৃদ্ধা গুরুতর আহত, হাসপাতালে প্রেরণ

১৩

খাগড়াছড়ি মহালছড়ি উপজেলায় ঘরের চাল ধসে বৃদ্ধা গুরুতর আহত, হাসপাতালে প্রেরণ

১৪

মহম্মদপুরে কুখ্যাত ডাকাত গ্রেপ্তার, ফরিদপুর-মাগুরাসহ বিভিন্ন থানায় একাধিক মামলার আসামি।

১৫

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের খাগড়াছড়ি জেলা নেতৃত্বে ম্রাসাথোয়াই মারমা

১৬

কোটালীপাড়ায় সাংবাদিক জুয়েলের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজি মামলা, ঠিকাদারি প্রতিষ্ঠানের সংবাদ সম্মেলন

১৭

মাগুরায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের বিশেষ অভিযান।

১৮

ভোলায় এতিমখানার বরাদ্দের টাকা উত্তোলনের সময় উচ্চমান সহকারী সুমন কে দিতে হয় চাহিদামত ঘুষ

১৯

কোটালীপাড়ায় ইয়াবা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড, মোবাইল কোর্টের সফল অভিযান

২০