বিপ্লব তালুকদার খাগড়াছড়ি
৭ মে ২০২৬, ৫:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৬ জন

খাগডাছড়িতে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি : খাগড়াছড়িতেক যথাযোগ্য মর্যাদায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ইউনিটের উদ্যোগে আয়োজিত বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৮ মে) সকাল ৯টায় খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করা হয়। পরে ইউনিট কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এই সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান দুলাল হোসেন, রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মোঃ আবদুল মজিদ, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য ও প্রেসক্লাবে সাধারণ সম্পাদক এইচএম প্রফুল্ল।

এসময় বক্তারা বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট এর প্রতিষ্ঠাতা জিন হেনরি ডুনান্টকে স্বরণ করেন এবং বিশ্বব্যাপী মানবিক সেবামূলক কার্যক্রম বাস্তবায়নে রেড ক্রিসেন্টের অবদানের জন্য বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, ১৮২৮ সালের এদিনে রেডক্রস ও রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা জিন হেনরি ডুনান্ট সুইজারল্যান্ডের জেনেভা শহরে জন্মগ্রহণ করেন। এ মহান ব্যক্তিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার জন্য প্রতিবছর তার জন্মদিনটিকে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হিসেবে সারা বিশ্বে পালন করা হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাগড়াছড়িতে এআই, ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণের সমাপনীতে সনদ বিতরণ

দ্বিতীয় যমুনা সেতুর দাবীতে সানন্দবাড়ীতে সংবাদ সম্মেলন

পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক হলেন ড. রাহাত মাহমুদ

দীঘিনালার দুর্গম এলাকায় বিশুদ্ধ পানির সংকট নিরসনে সেনাবাহিনীর উদ্যোগে গভীর নলকূপ স্থাপন

বাবার স্মৃতি, এক জীবন্ত ইতিহাস! এক গণমাধ্যম কর্মীর খোলা চিঠি

খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

টুঙ্গিপাড়ায় ঋণের চাপে প্রধান শিক্ষকের আত্মহত্যা, ঝুলন্ত মরাদেহ উদ্ধার

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কৃষকদের হাতে-কলমে কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত।

মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড

লালমোহনে ২০ গ্রাম গাজাসহ আটক ০১, ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড

১০

শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের অভিযোগে আনোয়ার মিয়া আটক

১১

ভোলায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক খামারিদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ

১২

জনগণের দোড়গোড়ায় সেবা: জেলা পরিষদের উন্নয়নে অনন্য নজির অধ্যাপক থানজামা লুসাইয়ের

১৩

দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়া হলো প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কে

১৪

তথ্য গোপন, সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও দূর্নীতির অভিযোগে বিতর্কে মৌলভীবাজার সওজের নির্বাহী প্রকৌশলী কায়সার হামিদ ওয়েবসাইট থেকেও উধাও কর্মকর্তার ছবি; স্বচ্ছতা নিয়ে নতুন প্রশ্ন

১৫

খাগড়াছড়ি সদর শালবন গেইট এলাকায় সড়ক দুর্ঘটনায় নারী শিক্ষিকার মৃত্যু

১৬

পবিপ্রবি’র নবনিযুক্ত মাননীয় উপাচার্যের সাথে কৃষি অনুষদের শিক্ষকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

১৭

খাগড়াছড়িতে দুটি অস্থায়ী অপারেশনাল বেস (টিওবি) স্থাপন করেছে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)।

১৮

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন উপলক্ষে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া মাঠ পরিদর্শন

১৯

মাগুরা মহম্মদপুর পিএফএস কংগ্রেস উদ্যোক্তাদের মাঝে ১ কোটি ৬০ লাখ টাকা ঋণ বিতরণ অনুষ্ঠিত।

২০