বিপ্লব তালুকদার স্টাফ রিপোর্টার
২৮ এপ্রিল ২০২৬, ৭:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১০ জন

খাগড়াছড়িতে রিছং ঝরনা থেকে ফেরার পথে মাইক্রোবাসের ধাক্কায় মৃত্যু

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি : স্ত্রীকে নিয়ে খাগড়াছড়ির আলুটিলার রিছং ঝরনায় বেড়াতে গিয়েছিলেন এনায়েত হোসেন ওরফে সৌরভ (৩২)। ঝরনা দেখে ফেরার পথে তাঁদের বহনকারী অটোরিকশাকে ধাক্কা দেয় একটি মাইক্রোবাস। দুর্ঘটনায় এনায়েতের পাশাপাশি তাঁর স্ত্রী প্রিয়া আক্তার (২৩) ও অটোরিকশাচালক মুসলিম মিয়া (৫৫) গুরুতর আহত হন। তিনজনকে জেলার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় এনায়েতের মৃত্যু হয়।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত এনায়েত খাগড়াছড়ি জেলা প্রশাসকের বাংলোর কর্মচারী ছিলেন। তিনি জেলা শহরের মোল্লাপাড়া এলাকার আল এমরানের ছেলে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, সকালে স্ত্রী প্রিয়া আক্তারকে নিয়ে রিছাং ঝরনায় বেড়াতে যান এনায়েত। ফেরার পথে হৃদয় মেম্বারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাটিরাঙ্গাগামী একটি মাইক্রোবাস সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় চালকের পাশেই বসা ছিলেন সৌরভ। ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন দ্রুত তাঁদের তিনজনকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা দেড়টার দিকে সৌরভকে মৃত ঘোষণা করেন। মাইক্রোবাসের চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যান। তবে পুলিশ মাইক্রোবাসটি জব্দ করে মাটিরাঙায় থানায় নিয়ে যায়। এনায়েতের আহত স্ত্রী প্রিয়া আক্তার ও অটোরিকশাচালক মুসলিম আক্তার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান

সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করল সেনাবাহিনী

কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, গ্রেফতার ২

পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্রাসাথোয়াই মারমা

সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনীর সমন্বয় সভা

উজিরপুরে স্কুলের ছাদের পলেস্তারা খসে পড়ে আঘাতপ্রাপ্ত শিক্ষক, আতঙ্কে শিক্ষার্থীরা

বিকেলে উচ্ছেদ রাতেই আদারে আবার দখল বাবুগঞ্জ রাহুৎকাঠী বাজারে খাস জমি দখলের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে।

হিজলায় রেজিষ্ট্রেশন হয়নি নবম শ্রেণির ছাত্রীর,অনিশ্চিত ভবিষ্যৎ।

উজিরপুরে শহীদ স্বরনিকা ডিগ্রি কলেজ মাঠ দখলমুক্ত রাখার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

১০

বাবুগঞ্জের রহমতপুর বাসস্ট্যান্ডে যাত্রী সানি ভিতরে মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক প্রসব, শিশুকে হাসপাতালে ভর্তি

১১

খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক

১২

সায়েম মালতিয়ার সুস্থতা কামনায় মাদ্রাজের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত

১৩

কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ১৮ সদস্যের কমিটি গঠন

১৪

রাজস্থলীতে এসএসসি পরীক্ষায় চরম বিপর্যয়,পাশের হার মাত্র ৩০.৩৯%,জিপিএ ৫ শুন্য।

১৫

তজুমদ্দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা

১৬

শিশুদের জন্য সাবরিনা শুভ্রার দুই পপ-আপ বই প্রকাশ

১৭

ভোলার লালমোহনে পুলিশের মধ্যরাতে বিশেষ অভিযান: উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি জুলকাইন হাওলাদার গ্রেফতার।

১৮

আবারও হাইকোর্টে প্রতারণার আশ্রয়: আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা

১৯

মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন

২০