মিন্টু কান্তি নাথ রাজস্থলী
১৬ জুলাই ২০২৬, ৪:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪ জন

রাজস্থলীতে ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান

মিন্টু কান্তি নাথ রাজস্থলী, :  রাঙ্গামাটি পার্বত‌্য জেলার কাপ্তাই জোনে অধীন রাজস্থলী আর্মি ক্যাম্প এলাকায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় চলমান দুর্গম পাহাড়ি এলাকায় ভারীবর্ষণ/অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ ও শুকনো খাদ্যসামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করা হয়।

১৬জুলাই ২০২৬, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ ঘ‌টিকা হইতে কাপ্তাই জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ নাজমুল কাদির শুভ , পিএসসি এর দিকনির্দেশনায় পরিচালিত এ মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় জোনের দায়িত্বপূর্ণ ঘিলাছড়ি ইউনিয়নের মহাজন পাড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারসমূহকে সহায়তা প্রদান করা হয়। এ সময় রাজস্থলী সাব জোনের অধিনায়ক মেজর মো, হাফিজ এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আনুষ্ঠানিকভাবে ত্রাণ সামগ্রী ও শুকনো খাদ্যসামগ্রী নগদ অর্থ বিতরণ করেন।

উক্ত কার্যক্রমের মাধ্যমে সর্বমোট ২০টি ক্ষতিগ্রস্ত পরিবার মানবিক সহায়তা গ্রহণ করেছেন। দুর্যোগকালীন সময়ে দুর্গত মানুষের পাশে থেকে তাদের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিতরণ কালে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাবজোন জেসিও মিজানুর রহমান, সার্জেন হুমায়ন, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, সাবেক ভাইস চেয়ারম্যান অনুচিং মারমা, উদয় মেম্বার সহ ক্ষতিগ্রস্থ পরিবার।
ভবিষ্যতেও জনসাধারণের প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে সেনাবাহীর বরাতে জানাযায়।
ছবি ক্যাপসন, রাজস্থলীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান সহায়তা তুলে দিছেন ক্যাম্প অধিনায়ক মেজর হাফিজ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনার মদনে হাওরে ব্যবহৃত চায়না দুয়ারি জাল” বন্ধের দাবিতে মানববন্ধন,

রাঙ্গামাটি বাঙ্গালহালিয়াতে বর্ণাঢ্য শোভাযাত্রা উৎসব মুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত।

রাজস্থলীতে ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রাজস্থলীতে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

টুঙ্গিপাড়ায় রাস্তার উপর পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের ঘোষণা

শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

পবিপ্রবিতে শহীদ জিয়াউর রহমান হল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কোটালীপাড়ায় ২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড

ঝড়ে ছিঁড়েছে তার, প্রতিবেশীর বাধায় ৪০ দিন বিদ্যুৎহীন তজুমদ্দিনের ২০ পরিবার!

১০

বোরহানউদ্দিনে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আল-হিকমা রেসিডেন্সিয়াল মাদরাসার সাফল্য

১১

লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১২

চট্টগ্রামের সাতকানিয়ায় পানির স্রোতে কবরস্থান থেকে ভেসে যাচ্ছে মরদেহ!

১৩

জয়পুরহাটে পাঁচবিবিতে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৪

খাগড়াছড়ি রেড ক্রিসেন্টর উদ্যোগে বন্যাকবলিত মানুষের মাঝে জরুরি ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ

১৫

মৎস্যসম্পদ রক্ষায় টুঙ্গিপাড়ায় অভিযান, ১২ লাখ টাকার রেনু পোনা উদ্ধার ও অবমুক্ত।

১৬

পূর্বধলা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমেদের ছেলে ইশতিয়াক

১৭

খাগড়াছড়িতে জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

১৮

সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটক সেনাবাহিনী ও পুলিশের স্কটে নিরাপদে বাঘাইহাট হয়ে খাগড়াছড়ির পথে।

১৯

কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে ৪ বছরের শিশুর করুণ মৃত্যু।

২০