নিজেস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ আড়াইহাজারে এক বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে।
আজ রোববার ১ ফেব্রুয়ারি রাত ৮ টার দিকে উপজেলার বাইপাস সড়কে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বিএনপি কর্মী অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। ঘটনা শিকার ওই ব্যক্তির নাম আমির হোসেন। তিনি আড়াই হাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রিনিবাসদি গ্রামের বাসিন্দা। পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায় রোববার রাতে আড়াইহাজার চৌরাস্তা থেকে নিজের গাড়িতে করে বাড়ির উদ্দেশে রওয়ানা দেন আমির হোসেন। তাকে বহন করা গাড়িটি আড়াইহাজার বাইপাস সড়কে পৌঁছালে। পেছন থেকে একটি মোটরসাইকেলে আসা দুই অজ্ঞাত ব্যক্তি তার গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় চালকের আসনে থাকা আমির হোসেন অল্পের জন্য প্রাণে বেঁচে যান। গুলি করার পর তিনি গাড়ি থামালে ওই দুই অজ্ঞাতনামা সন্ত্রাসী দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে আমির হোসেন এ ঘটনায় আড়াইহাজার থানায় অভিযোগ দায়েল করেন।এ বিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আলাউদ্দিন জানান গুলির ঘটনায় আমির হোসেন লিখিত অভিযোগ দিতে থানা এসেছেন। ডিউটি অফিসার তার বক্তব্য গ্রহণ করেছেন। ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
No tags found for this post.
মন্তব্য করুন