shoaib 24
২৯ জানুয়ারী ২০২৬, ৮:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮৭ জন

লংগদুতে ইউপিডিএফ (মূল) দলের সন্ত্রাসী আস্তানায় সেনাবাহিনীর সফল অভিযান*

*লংগদুতে ইউপিডিএফ (মূল) দলের সন্ত্রাসী আস্তানায় সেনাবাহিনীর সফল অভিযান*

খাগড়াছড়ি প্রতিনিধি।

রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার সিদরাবাদ (কলাবুনিয়া) এলাকায় সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী একটি সফল ও তাৎপর্যপূর্ণ বিশেষ অভিযান পরিচালনা করেছে। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৮/২৯ জানুয়ারি ২০২৬ তারিখ রাতে লংগদু জোন (৩ বীর) এর নেতৃত্বে একটি বিশেষ টাস্ক ফোর্স এই অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ইউপিডিএফ (মূল) সন্ত্রাসী সংগঠনের ব্যবহৃত তিনটি সুসংগঠিত গোপন আস্তানা শনাক্ত করে তা সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়। এসব আস্তানায় এলএমজি পোস্ট, বিশ্রামস্থল, ৭.৬২ মি.মি. এফসিসি, ক্রলিং ট্রেঞ্চ ও রান্নাঘরের অস্তিত্ব পাওয়া যায়, যা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার সুস্পষ্ট প্রমাণ বহন করে।
সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযান শুরুর আগেই সন্ত্রাসীরা এলাকা ত্যাগ করে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। অভিযান চলাকালে লংগদু জোন (৩ বীর) পুরো এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রেখে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত ব্যাপক তল্লাশি ও অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে।
এই সফল অভিযান ৩ বীর (তেজস্বী বীর) ইউনিটের পেশাদারিত্ব, সাহসিকতা ও দায়িত্বশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের গোয়েন্দা-নির্ভর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কীটনাশকের দোকানে চুরি, নগদ টাকাসহ মালামাল লুটের অভিযোগ

পবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তাদের আন্দোলনে হামলা, নেপথ্যে ভিসি-প্রোভিসি দ্বন্দ্ব ও পাল্টাপাল্টি অভিযোগ

দীঘিনালা জোন কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার

বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের

অরুনিকা তালুকদার এর তৃতীয় জন্মবার্ষিকী আজ

নেত্রকোনার পূর্বধলায় আগিয়া স্কুল মাঠে সামান্য বৃষ্টিতে জলবদ্ধতা দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীরা

খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিতেন বড়ুয়া গ্রেপ্তার

মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন সহস্রাধিক মানুষ

পবিপ্রবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের নেতৃত্বে মোহাম্মদ ও প্রান্ত

ভোলা সদর উপজেলা পিআইও জিয়াউর রহমানের বিরুদ্ধে টিআর কাবিটার তথ্য নিয়ে লুকোচুরির অভিযোগ

১০

গোপালগঞ্জে মানবাধিকার রক্ষায় সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত

১১

খাগডাছড়িতে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন

১২

পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সহযোগি সদস্য গুলিতে নিহত

১৩

মনোহরদীর উন্নয়নে নিবেদিত প্রাণ (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান

১৪

সাজেকে চাঁদের গাড়ি দুর্ঘটনায় সড়ক বন্ধ, সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে স্বাভাবিক চলাচল পুনরুদ্ধার

১৫

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন পূর্বধলার এস এম সাইফুল

১৬

খাগড়াছড়িতে যৌথ বাহিনীর অভিযানে এক উপজাতি ব্যক্তিকে বিদেশী সিগারেট সহ আটক।

১৭

বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ উদ্বোধন

১৮

মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

১৯

গোপালগঞ্জে মে দিবস উপলক্ষে আলোচনা সভা।

২০