বিপ্লব তালুকদার খাগড়াছড়ি : বিএনপির চেয়ারপারসন ও সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী দেশ মাতা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ও তার আত্মার শান্তি কামনায় খাগড়াছড়ি ভুবনেশ্বরী কেন্দ্রীয় কালী মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এসময় মঙ্গলবার সন্ধ্যায় ভুবনেশ্বরী কেন্দ্রীয় কালী মন্দিরে বিশেষ প্রার্থনায় স্থানীয় সনাতনী সম্প্রদায়ের নর নারীরা উপস্থিত হয়ে এই প্রার্থনায় অংশ নেন।
এতে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির ধর্ম বিষয়ক সহ সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক মজুমদার, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল দাশ লিটন, সদর উপজেলা বিএনপির সহ- সভাপতি সমাজকল্যাণ পরিষদের যুগ্ম আহবায়ক সাধন দে ( বিএনপির সাধন), সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ভুবনেশ্বরী কালী মন্দিরে সাধারণ সম্পাদক সাধন চন্দ্র পাল, সৎসঙ্গ আশ্রমের প্রতিষ্ঠা কমিটির সদস্য ও জন্মষ্টমী উদযাপন পরিষদের যুগ্ন আহবায়ক সুজিত চৌধুরী,
সদর উপজেলা বিএনপির সদস্য দোলন দাশ, খাগড়াছড়ি দিঘীনালা উপজেলার যুবদলের আহবায়ক সদস্য টিটু চক্রবর্তী প্রমূখ।
No tags found for this post.
মন্তব্য করুন