মোঃ আবু রায়হান সাতক্ষীরা জেলা প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২৫, ১১:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৫ জন

কাজী আলাউদ্দীনের তত্ত্বাবধানে কুশুলিয়ায় বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় তাৎক্ষণিক কোরআন খতম ও দোয়া মাহফিল

মোঃ আবু রায়হান সাতক্ষীরা জেলা প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কালিগঞ্জের কুশুলিয়ায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি মনোনীত সাতক্ষীরা ০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি কাজী আলাউদ্দীন এর তত্ত্বাবধানে কুশুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি কার্যালয়ে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩০ ডিসেম্বর মঙ্গলবার তাৎক্ষণিক কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় কুশুলিয়া মরহুম কাজী মনোয়ারুল হক মাদ্রাসা ও এতিম খানার শতাধিক হাফেজ কোরআন তেলোয়াত করেন।

কুশুলিয়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সকাল ১১টায় অনুষ্ঠিত বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইন্জিনিয়ার হাসানুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুল্লাহ, কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান, তারালী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক গনিয়ার রহমান গনি, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি, বর্তমান সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল আলম মিলন, উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি হাফেজ আব্দুল মজিদ, উপজেলা যুবদলের সদস্য শেখ ইয়াসিন আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শেখ ইসমাইল হোসেন, যুবদল নেতা রাইছুল ইসলাম প্রমূখ।
এদিকে বিএনপি মনোনীত সাতক্ষীরা ০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি কাজী আলাউদ্দীনের উদ্যোগে যহোর নামাজ বাদ মৌতলা কাজী পাড়া জামে মসজিদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক হলেন ড. রাহাত মাহমুদ

দীঘিনালার দুর্গম এলাকায় বিশুদ্ধ পানির সংকট নিরসনে সেনাবাহিনীর উদ্যোগে গভীর নলকূপ স্থাপন

বাবার স্মৃতি, এক জীবন্ত ইতিহাস! এক গণমাধ্যম কর্মীর খোলা চিঠি

খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

টুঙ্গিপাড়ায় ঋণের চাপে প্রধান শিক্ষকের আত্মহত্যা, ঝুলন্ত মরাদেহ উদ্ধার

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কৃষকদের হাতে-কলমে কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত।

মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড

লালমোহনে ২০ গ্রাম গাজাসহ আটক ০১, ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড

শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের অভিযোগে আনোয়ার মিয়া আটক

ভোলায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক খামারিদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ

১০

জনগণের দোড়গোড়ায় সেবা: জেলা পরিষদের উন্নয়নে অনন্য নজির অধ্যাপক থানজামা লুসাইয়ের

১১

দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়া হলো প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কে

১২

তথ্য গোপন, সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও দূর্নীতির অভিযোগে বিতর্কে মৌলভীবাজার সওজের নির্বাহী প্রকৌশলী কায়সার হামিদ ওয়েবসাইট থেকেও উধাও কর্মকর্তার ছবি; স্বচ্ছতা নিয়ে নতুন প্রশ্ন

১৩

খাগড়াছড়ি সদর শালবন গেইট এলাকায় সড়ক দুর্ঘটনায় নারী শিক্ষিকার মৃত্যু

১৪

পবিপ্রবি’র নবনিযুক্ত মাননীয় উপাচার্যের সাথে কৃষি অনুষদের শিক্ষকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

১৫

খাগড়াছড়িতে দুটি অস্থায়ী অপারেশনাল বেস (টিওবি) স্থাপন করেছে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)।

১৬

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন উপলক্ষে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া মাঠ পরিদর্শন

১৭

মাগুরা মহম্মদপুর পিএফএস কংগ্রেস উদ্যোক্তাদের মাঝে ১ কোটি ৬০ লাখ টাকা ঋণ বিতরণ অনুষ্ঠিত।

১৮

মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার- স্বীকারোক্তিমূলক জবানবন্দি

১৯

কোটালীপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা

২০