ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর)
১৭ ডিসেম্বর ২০২৫, ৮:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১১ জন

দেওয়ানগঞ্জে  যুবকের আত্মহত্যা

ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) : জামালপুরের দেওয়ানগঞ্জে নেশার টাকা না পেয়ে মো. হাসান ওরফে আ. খালেক (২৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার  (১৭ ডিসেম্বর) বেলা আড়াইটায় উপজেলার লংকারচর গ্রামে তার নিজ বাড়িতেই এ ঘটনা ঘটে। হাসান মৃত শফিকুল ইসলাম ও হাসিনা বেগম দম্পতির একমাত্র ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হাসান নিয়মিত মাদক সেবন করতো। মাদক সেবনের জন্য মা ও স্ত্রী রোমানার (২০) কাছ থেকে টাকা চেয়ে নিত। কয়েকদিন থেকে তার মা অসুস্থ হয়ে শয্যাশায়ী থাকায় তার স্ত্রীর উপর মাঝে মধ্যেই টাকার জন্য চাপ দিত। বুধবার সকালে স্ত্রীর কাছ থেকে টাকা চায়। টাকা না পেয়ে মারধরের জন্য চড়াও হয়। তখন স্ত্রী দৌড়ে পাশের বাড়িতে লুকিয়ে থাকে।

এদিকে হাসান দুপুরে দরজা বন্ধ করে ঘরের ধরনার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক দেবাশীষ সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে এসে ঝুলন্ত লাশ নামিয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় নিয়ে যায়।

পুলিশ পরিদর্শক দেবাশীষ সাহা জানান, ছেলেটি নেশায় আসক্ত। টাকা না পেয়ে বিভিন্ন সময় ভাংচুর ও মারামারি করতো। দুপুরে ঘরের ধরনার সাথে রশি বেঁধে আত্মহত্যা করে। লাশের সুরতহাল নেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রিজিয়নের লংগদু জোনের উদ্যোগে উলুছড়ি আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গতদের মাঝে খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ

নেত্রকোনার মদনে হাওরে ব্যবহৃত চায়না দুয়ারি জাল” বন্ধের দাবিতে মানববন্ধন,

রাঙ্গামাটি বাঙ্গালহালিয়াতে বর্ণাঢ্য শোভাযাত্রা উৎসব মুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত।

রাজস্থলীতে ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রাজস্থলীতে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

টুঙ্গিপাড়ায় রাস্তার উপর পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের ঘোষণা

শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

পবিপ্রবিতে শহীদ জিয়াউর রহমান হল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কোটালীপাড়ায় ২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড

১০

ঝড়ে ছিঁড়েছে তার, প্রতিবেশীর বাধায় ৪০ দিন বিদ্যুৎহীন তজুমদ্দিনের ২০ পরিবার!

১১

বোরহানউদ্দিনে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আল-হিকমা রেসিডেন্সিয়াল মাদরাসার সাফল্য

১২

লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৩

চট্টগ্রামের সাতকানিয়ায় পানির স্রোতে কবরস্থান থেকে ভেসে যাচ্ছে মরদেহ!

১৪

জয়পুরহাটে পাঁচবিবিতে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৫

খাগড়াছড়ি রেড ক্রিসেন্টর উদ্যোগে বন্যাকবলিত মানুষের মাঝে জরুরি ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ

১৬

মৎস্যসম্পদ রক্ষায় টুঙ্গিপাড়ায় অভিযান, ১২ লাখ টাকার রেনু পোনা উদ্ধার ও অবমুক্ত।

১৭

পূর্বধলা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমেদের ছেলে ইশতিয়াক

১৮

খাগড়াছড়িতে জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

১৯

সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটক সেনাবাহিনী ও পুলিশের স্কটে নিরাপদে বাঘাইহাট হয়ে খাগড়াছড়ির পথে।

২০