বিপ্লব তালুকদার,স্টাফ রিপোর্টার
১৬ ডিসেম্বর ২০২৫, ৩:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪৪ জন

খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি : আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। সারাদেশের মতো পার্বত্য জেলা খাগড়াছড়িতেও যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে মহান বিজয় দিবস।

মহান বিজয় দিবস, বাঙালি জাতির ইতিহাসের এক অনন্য ও গৌরবোজ্জ্বল অধ্যায়। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ ও সীমাহীন ত্যাগের বিনিময়ে ১৯৭১ সালের এই দিনে অর্জিত হয় কাঙ্ক্ষিত স্বাধীনতা। বিজয়ের এই মাহেন্দ্রক্ষণে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগে বিশ্বমানচিত্রে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা সদরের চেঙ্গী স্কয়ার সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের স্মৃতিসৌধে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা করা হয়। এরপর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হেমদা রঞ্জন ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন, খাগড়াছড়ি প্রেস ক্লাব সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

এ সময় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয় দেশপ্রেম ও বিজয়ের আবহ, মুখরিত হয় মুক্তিযুদ্ধের চেতনায়।

মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান

সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করল সেনাবাহিনী

কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, গ্রেফতার ২

পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্রাসাথোয়াই মারমা

সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনীর সমন্বয় সভা

উজিরপুরে স্কুলের ছাদের পলেস্তারা খসে পড়ে আঘাতপ্রাপ্ত শিক্ষক, আতঙ্কে শিক্ষার্থীরা

বিকেলে উচ্ছেদ রাতেই আদারে আবার দখল বাবুগঞ্জ রাহুৎকাঠী বাজারে খাস জমি দখলের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে।

হিজলায় রেজিষ্ট্রেশন হয়নি নবম শ্রেণির ছাত্রীর,অনিশ্চিত ভবিষ্যৎ।

উজিরপুরে শহীদ স্বরনিকা ডিগ্রি কলেজ মাঠ দখলমুক্ত রাখার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

১০

বাবুগঞ্জের রহমতপুর বাসস্ট্যান্ডে যাত্রী সানি ভিতরে মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক প্রসব, শিশুকে হাসপাতালে ভর্তি

১১

খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক

১২

সায়েম মালতিয়ার সুস্থতা কামনায় মাদ্রাজের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত

১৩

কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ১৮ সদস্যের কমিটি গঠন

১৪

রাজস্থলীতে এসএসসি পরীক্ষায় চরম বিপর্যয়,পাশের হার মাত্র ৩০.৩৯%,জিপিএ ৫ শুন্য।

১৫

তজুমদ্দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা

১৬

শিশুদের জন্য সাবরিনা শুভ্রার দুই পপ-আপ বই প্রকাশ

১৭

ভোলার লালমোহনে পুলিশের মধ্যরাতে বিশেষ অভিযান: উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি জুলকাইন হাওলাদার গ্রেফতার।

১৮

আবারও হাইকোর্টে প্রতারণার আশ্রয়: আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা

১৯

মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন

২০