রিয়াজুল ইসলাম আলম সাতক্ষীরা(দেবহাটা)প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২৫, ৫:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩০৩ জন

দেবহাটায় নানা আয়োজনে পালিত হয়েছে মহান বিজয় দিবস

রিয়াজুল ইসলাম আলম সাতক্ষীরা(দেবহাটা)প্রতিনিধি : সাতক্ষীরায় মহান বিজয় দিবস-২০২৫ দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে, নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। দিনের প্রথম প্রহরে তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। পরে দেবহাটা ফুটবল মাঠের পাশে অবস্থিত শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, দেবহাটা থানা, মুক্তিযোদ্ধা সংসদ, দেবহাটা প্রেসক্লাব, দেবহাটা রিপোর্টার্স ক্লাব, সরকারী কেবিএ কলেজ, বিএনপি, দেবহাটা কলেজ, মহিলা কলেজ, দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুল, উপজেলা জিয়া পরিষদ, উপজেলা জাসাসসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্টান। পরে সকাল ৮টায় দেবহাটা ফুটবল মাঠে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. শরীফ খাঁন ও দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারীসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা, জনপ্রতিনিধিবৃন্দ ডিসপ্লে ও কুচকাওয়াজ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এতে উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার, সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীমহল অংশগ্রহণ করেন। এসময় বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। সভা শেষে মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার মরহুম ক্যাপ্টেন শাহজাহান মাস্টার ও শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত এবং জুলাই গনঅভ্যুত্থানে নিহত শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত করা হয়। বিকালে প্রাতি ফুটবল খেলা ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান

সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করল সেনাবাহিনী

কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, গ্রেফতার ২

পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্রাসাথোয়াই মারমা

সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনীর সমন্বয় সভা

উজিরপুরে স্কুলের ছাদের পলেস্তারা খসে পড়ে আঘাতপ্রাপ্ত শিক্ষক, আতঙ্কে শিক্ষার্থীরা

বিকেলে উচ্ছেদ রাতেই আদারে আবার দখল বাবুগঞ্জ রাহুৎকাঠী বাজারে খাস জমি দখলের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে।

হিজলায় রেজিষ্ট্রেশন হয়নি নবম শ্রেণির ছাত্রীর,অনিশ্চিত ভবিষ্যৎ।

উজিরপুরে শহীদ স্বরনিকা ডিগ্রি কলেজ মাঠ দখলমুক্ত রাখার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

১০

বাবুগঞ্জের রহমতপুর বাসস্ট্যান্ডে যাত্রী সানি ভিতরে মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক প্রসব, শিশুকে হাসপাতালে ভর্তি

১১

খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক

১২

সায়েম মালতিয়ার সুস্থতা কামনায় মাদ্রাজের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত

১৩

কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ১৮ সদস্যের কমিটি গঠন

১৪

রাজস্থলীতে এসএসসি পরীক্ষায় চরম বিপর্যয়,পাশের হার মাত্র ৩০.৩৯%,জিপিএ ৫ শুন্য।

১৫

তজুমদ্দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা

১৬

শিশুদের জন্য সাবরিনা শুভ্রার দুই পপ-আপ বই প্রকাশ

১৭

ভোলার লালমোহনে পুলিশের মধ্যরাতে বিশেষ অভিযান: উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি জুলকাইন হাওলাদার গ্রেফতার।

১৮

আবারও হাইকোর্টে প্রতারণার আশ্রয়: আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা

১৯

মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন

২০