shoaib 24
৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১৫ জন

ভোলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ক্ষুদ্র মৎস্যজীবি পরিবারের ১০০ জন নারীকে সবজির বীজ প্রদান

ভোলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ক্ষুদ্র মৎস্যজীবি পরিবারের ১০০ জন নারীকে সবজির বীজ প্রদান

আশিকুর রহমান শান্ত
ভোলা জেলা প্রতিনিধি

ভোলায় কোস্ট ফাউন্ডেশন এর GCA Project কর্তৃক ক্ষুদ্র মৎস্যজীবি পরিবারের নারীদের আয়বর্ধমূলক কাজে সম্পৃক্ত ও দক্ষতা বৃদ্ধির জন্য পরামর্শ এর পাশাপাশি ১০০ জন নারী সদস্যকে শীতকালীন সবজির বীজ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে কোস্ট ফাউন্ডেশন এর ভোলা জেলা অফিসের হল রুমে এই বীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বীজ পাওয়া নারীরা হলেন ভোলা ধনিয়া ও ভেদুরিয়া ইউনিয়নের ক্ষুদ্র মৎস্যজীবী পরিবারের নারী সদস্য। বীজ বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা সিনিয়র কৃষি অফিসার কামরুল ইসলাম ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মেহেদী হাসান দৈনিক প্রথম আলো এর ভোলা জেলা প্রতিনিধি নেয়ামত উল্লাহ, দৈনিক খবরপত্র এর ভোলা জেলা প্রতিনিধি আশিকুর রহমান শান্ত এবং কোস্ট ফাউন্ডেশন এর কর্মীগন।

অনুষ্ঠানের অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ভোলা জেলায় ক্ষুদ্র মৎস্যজীবী পরিবারের নারীদের জীবনমান উন্নয়নে কাজ করছে কোস্ট ফাউন্ডেশন। সম্প্রতি, তারা ক্ষুদ্র মৎস্যজীবী পরিবারের সদস্যদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে বিভিন্ন ধরনের সাহায্য করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় আজকের এই বীজ বিতরণ করা হচ্ছে। এই উদ্যোগটি জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের বিকল্প আয়ের পথ তৈরিতে সাহায্য করবে বলে আমরা আশা করছি।

তারা আরোও বলেন, কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে বিভিন্ন সময়ে কৃষি ও পরিবেশ-সম্পর্কিত কার্যক্রমের অংশ হিসেবে সবজির বীজ বিতরণ করা হয়েছে। এর আওতায় দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ু পরিবর্তন এবং কমিউনিটির সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রচণ্ড শীতে ঝুঁকিতে শিশুরা: বাড়ছে রোগ, উপচে পড়ছে হাসপাতাল

গোপালগঞ্জ-১ আসন: প্রার্থিতা ফিরে পেলেন শিমুল, পাল্টাবে ভোটের সমীকরণ!

রাঙ্গামাটি বধির (বাক্-শ্রবণ) বিদ্যালয়ে পাঠ্যবই বিতরণ

দেবহাটায় সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারন মানুষের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

দেওয়ানগঞ্জে ফসলি জমির মাটি কাটার মহোৎসব

গোপালগঞ্জে এনজিওর নামে ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা মালিক : ভুক্তভোগীদের মানববন্ধন।

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতায় পরামর্শ সভা অনুষ্ঠিত

রাঙামাটিতে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের নতুন জেলা কমিটি অনুমোদন

বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মঙ্গল কামনায় স্মরণসভা ও বিশেষ প্রার্থনা খাগড়াছড়িতে

নানিয়ারচর জোনের মানবিক সহায়তা: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোজাম্মেলের পাশে দাঁড়ালো সেনাবাহিনী

১০

পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে বাঁধনের নবীন বরণ অনুষ্ঠিত

১১

বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আংশিক কমিটি ঘোষণা

১২

রাঙামাটিতে যুব রেড ক্রিসেন্টের নতুন নেতৃত্বের অভিষেক

১৩

গোপালগঞ্জে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

১৪

দেবহাটা রিপোর্টার্স ক্লাবে জামায়াত মনোনীত প্রার্থীর ছেলের মতবিনিময়

১৫

গোপালগঞ্জ ২ আসনে স্বতন্ত্র প্রার্থী লুটুল ভূইয়ার মনোনয়ন বৈধ ঘোষণা

১৬

ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী কমিটি গঠন

১৭

মাগুরার মহম্মদপুরে ডিবির অভিযানে ১৪৪৫ পিস ইয়াবা ও বিদেশি মদসহ ১ যুবক গ্রেফতার।

১৮

ঈদগাঁও অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠিত 

১৯

পবিপ্রবির ডেপুটি রেজিস্ট্রার ইমাদুল হক প্রিন্সের বাবার ৭ম মৃত্যুবার্ষিকী আজ

২০