জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে মালিকবিহীন ৪০ বোতল ভারতীয় মদ জব্দ
ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: “চোরাচালানের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এমন মনোভাবকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল হাসানুর রহমান, পিএসসি এর সার্বিক দিকনির্দেশনায় চোরাচালানী অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার ৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে করা হয়। এসময় জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) অধিনস্থ বাঘারচর বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ১০৭৫/ এমপি হতে আনুমানিক ৩ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে জিনজিরাম নদীরপাড় নামক স্থান হতে ভারতীয় ৪০ বোতল মদ আটক করতে সক্ষম হয়।
আসামী বিহীন জব্দকৃত মাদকদ্রব্য দেওয়ানগঞ্জ থানায় জিডি করতঃ ধ্বংস করার নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিজিবি মহা পরিচালক কর্তৃক ঘোষিত মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।
No tags found for this post.
মন্তব্য করুন