বিপ্লব তালুকদার,স্টাফ রিপোর্টার
৪ নভেম্বর ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৯ জন

খাগড়াছড়ি বান্দরবান ও রাঙ্গামাটিতে সম্ভব্য প্রার্থীদের নাম ঘোষণা

বিপ্লব তালুকদার , খাগড়াছড়ি : ঘোষণা অনুযায়ী, খাগড়াছড়িতে আবদুল ওয়াদুদ ভূঁইয়া , বান্দরবানে সাচিং প্রু জেরী এবং রাঙামাটিতে সাবেক যুগ্ম জেলা জজ এ্যাডভোকেট দীপেন দেওয়ান, র নাম ঘোষণা করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি আসনে ওয়াদুদ ভূইয়াকে প্রার্থী ঘোষণা করেছে মঙ্গলবার বিকেল সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা দেশের সম্ভব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ধারবাহিক ভাবে একে একে দেশের বিভিন্ন অঞ্চলের আগামী জাতীয় নির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণা করার এক পর্যায়ে খাগড়াছড়ি আসনে ওয়াদুদ ভূইয়ার নাম ঘোষণা করা হয়। ১৯৮৯ সালে তিনি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে অনুষ্ঠিত ৮ম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

২৯৮ নং খাগড়াছড়ি আসনে ত্যাগ শ্রম সংগ্রাম,সততা সুনাম ও জনপ্রিয়তা শীর্ষে কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক ও খাগডাছডি জেলা বিএনপি’র সভাপতি ওয়াদুদ ভূঁইয়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করে আসছিলেন।

দীর্ঘ ১৭ বছর আওয়ামীলীগ বিরুদ্ধে ওনার সকল নেতা কর্মীদের সাথে নিয়ে সংগ্রাম করেছেন, ঘর বাড়ি ছেড়ে পালিয়ে বেড়িয়েছি,তাই ত্যাগ ও সংগ্রামে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে দেশ ও দলের জন্য সবচেয়ে বেশী ত্যাগ স্বীকারকারী প্রাথী ওয়াদুদ ভূঁইয়া।

এর মধ্যে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটিতে ধর্ম বিষয়ক সহ-সম্পাদক এ্যাড. দীপেন দেওয়ান এই প্রথমবারের মত রাঙামাটিতে মনোনয়ন পেয়েছেন। এর আগে ২০০৮ সালের নির্বাচনে বিএনপি মনোনয়নে তার স্ত্রী মৈত্রী চাকমা লড়াই করেছিলেন।
এই আসনে বিএনপির হয়ে ২০০১ সালে মনি স্বপন দেওয়ান জয়লাভ করেছিলেন। তার আগে ১৯৯৬ সালের (ফেব্রুয়ারি) ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে কুসুম চাকমা বিজয়ী হয়েছিলেন।

জানাগেছে, দীপেন দেওয়ান সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রী পদমর্যাদা সম্পন্ন উপদেষ্টা প্রয়াত সুবিমল দেওয়ানের সুযোগ্য সন্তান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী, ৭ম বিসিএসে জুডিশিয়ারি সার্ভিসে দীর্ঘ ১৯ বছর তিনি চাকুরি করেছেন। তিনি রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি, রাঙামাটি আইন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য।

অন্যদিকে, বান্দরবানে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য সাচিন প্রু জেরী। তিনি ১৯৯৬ (ফেব্রুয়ারি) সালে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন। বান্দরবান সদর উপজেলা ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন সাচিন প্রু। তার বাবা অং শৈ প্রু চৌধুরী ১৯৮৮ সালের নির্বাচনে এই আসন থেকে বিএনপির হয়ে বিজয়ী হয়েছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান – ড,কেএম বাবার

নেত্রকোনার পূর্বধলায় বর্গাচাষীদের ওপর হামলা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন

এক রাতে আগুনে পোড়া ঘরের মালিক কে নতুন স্বপ্ন বাস্তবায়ন করলেন লুটুল ভুঁইয়া

মুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা ৬ ডিসেম্বর, দেবহাটা মুক্ত দিবস, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পবিপ্রবির এএনএসভিএম অনুষদে নষ্ট অধিকাংশ প্রজেক্টর, নেই সাউন্ড সিস্টেম: চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

বাঙ্গালহালিয়া বায়তুন নুর জামে মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহাফিল।

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ধনিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মোনাজাত

জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে মালিকবিহীন ৪০ বোতল ভারতীয় মদ জব্দ

গলাচিপা উপজেলা রিপোটার্স ক্লাবের ১৩ সদস্যর কমিটি ঘোষণা, সভাপতি মাছুম বিল্লাহ ও সাধারন সম্পাদক নাসির উদ্দিন

ভোলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ক্ষুদ্র মৎস্যজীবি পরিবারের ১০০ জন নারীকে সবজির বীজ প্রদান

১০

পবিপ্রবিতে ইস্পাহানি প্রেজেন্টস ইপিএল-২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১১

গোপালগঞ্জে ব্যবসায়ী মিজানুর রহমানের হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন

১২

মাগুরা টু নড়াইল পাল্লা মান্দারতলা মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত।

১৩

ভোলায় জলসিঁড়ি সাহিত্য আসরের কার্যনির্বাহী কমিটি গঠিত ।।

১৪

সমাজ কল্যান পরিষদ এর নিজস্ব অর্থায়নে ২৮ জন ফিরে ফেলো চোখের দৃষ্টিশক্তি

১৫

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর উপলক্ষে আলোচনা সভা। বিপ্লব তালুকদার খাগড়াছড়ি।

১৬

অসাংবিধানিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাতিলের দাবিতে বান্দরবানে পিসিসিপি’র স্মারকলিপি

১৭

পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৮

পবিপ্রবিতে ১৭তম বিজেএস গেজেট অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

১৯

পদক্ষেপ বাংলাদেশ এর বিজয় মাসের প্রথম প্রভাত ।।

২০