প্রতিবেদকঃ আবু সায়েম মালতিয়া
৮ অক্টোবর ২০২৫, ১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৬৫ জন

*দেশে ফিরছেন তারেক রহমান*

প্রতিবেদকঃ আবু সায়েম মালতিয়া : গত বছর গণ-অভ্যুত্থানের মুখে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে অংশ নিতে দেশে ফিরছেন তারেক রহমান। তিনি প্রায় ২০ বছর নির্বাসনে ছিলেন।

৫৯ বছর বয়সি তারেক রহমান হলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কার্যত দলটির প্রধান নেতা।

দলটির বিশ্বাস, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া সংসদীয় নির্বাচনে তারা জিততে পারে। সংবাদ ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের। ২০২৬ সালের এ নির্বাচনকে দেশটির জন্য অন্যতম ফলপ্রসূ নির্বাচন হিসেবে দেখা হচ্ছে। এটি একটি অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, সময় এসেছে, ইনশাআল্লাহ, আমি শিগগিরই ফিরে আসব। হয়ত কিছু ব্যক্তিগত কারণে এখনও ফিরতে পারিনি।কিন্তু আমার মনে হয়, সময় এসেছে।

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কেমন, জানালেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কেমন, জানালেন তারেক রহমান
তিনি আরও বলেন, এটি এমন একটি নির্বাচন, যার জন্য মানুষ অপেক্ষা করছিল, আমি এই সময় নিজেকে দূরে রাখতে পারব না।

গত বছর ব্যাপক বিক্ষোভ-আন্দোলনের মুখে ১৫ বছর ক্ষমতায় থাকার পর শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে এ সরকার গঠন করা হয়। সেই আন্দোলন ও তৎকালীন সরকারের দমন অভিযানে প্রায় ১ হাজার ৪০০ জন প্রাণ হারায়।

শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ফলে দেশে ক্ষমতার শূন্যতা তৈরি হয়। এ সময় এ শূন্যতা পূরণে দায়িত্বে আসেন শেখ হাসিনার সমালোচক এবং নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার। পরে আওয়ামী লীগকে যেকোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়। এ ছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় তার অনুপস্থিতিতে বিচার শুরু হয়।

এককভাবে সরকার গঠনের অবস্থানে আমরা আছি
এককভাবে সরকার গঠনের অবস্থানে আমরা আছি
তারেক রহমান, যিনি জনপ্রিয়ভাবে তারেক জিয়া নামে পরিচিত, ২০০৮ সাল থেকে লন্ডনে তিনি নির্বাসিত ছিলেন। তার অনুপস্থিতিতে একাধিক মামলায় তাকে দণ্ডিত করা হয়। ২০০৪ সালে শেখ হাসিনার একটি জনসভায় গ্রেনেড হামলায় জড়িত থাকার অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তারেক রহমান নিজেকে দোষী হিসেবে স্বীকার করেননি।

গত বছর শেখ হাসিনার উৎখাতের পর তার উপর থাকা সব অভিযোগ থেকে তিনি মুক্তি পান। তারেক রহমানের মা, ৮০ বছর বয়সী খালেদা জিয়া অসুস্থ এবং এখনও নিশ্চিত নয় তিনি নির্বাচনি প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেবেন কি না।

শিগগিরই দেশে ফিরে নির্বাচনে অংশ নেব
শিগগিরই দেশে ফিরে নির্বাচনে অংশ নেব
তারেক রহমান বলেন, তিনি সুস্থ অবস্থায় জেলে গিয়েছিলেন এবং অসুস্থ অবস্থায় ফিরে এসেছেন, তিনি যথাযথ চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত ছিলেন। কিন্তু… যদি তার স্বাস্থ্যের উন্নতি হয়, তিনি অবশ্যই নির্বাচনে কিছু না কিছু ভূমিকা রাখবেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিতেন বড়ুয়া গ্রেপ্তার

মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন সহস্রাধিক মানুষ

পবিপ্রবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের নেতৃত্বে মোহাম্মদ ও প্রান্ত

ভোলা সদর উপজেলা পিআইও জিয়াউর রহমানের বিরুদ্ধে টিআর কাবিটার তথ্য নিয়ে লুকোচুরির অভিযোগ

গোপালগঞ্জে মানবাধিকার রক্ষায় সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত

খাগডাছড়িতে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন

পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সহযোগি সদস্য গুলিতে নিহত

মনোহরদীর উন্নয়নে নিবেদিত প্রাণ (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান

সাজেকে চাঁদের গাড়ি দুর্ঘটনায় সড়ক বন্ধ, সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে স্বাভাবিক চলাচল পুনরুদ্ধার

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন পূর্বধলার এস এম সাইফুল

১০

খাগড়াছড়িতে যৌথ বাহিনীর অভিযানে এক উপজাতি ব্যক্তিকে বিদেশী সিগারেট সহ আটক।

১১

বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ উদ্বোধন

১২

মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

১৩

গোপালগঞ্জে মে দিবস উপলক্ষে আলোচনা সভা।

১৪

খাগড়াছড়িতে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১৫

নেত্রকোনা পূর্বধলায় আইনশৃঙ্খলা সভায় নবাগত ওসির ঘোষণা: মাদক ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’

১৬

মহালছড়ি সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

১৭

টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত নিরাপদ খাদ্যের দাবিতে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত

১৮

খাগড়াছড়িতে রিসোর্টে ইয়াবা আসর: ম্যানেজারসহ আটক ৩

১৯

খাগড়াছড়িতে রিসোর্টে ইয়াবা আসর: ম্যানেজারসহ আটক ৩ বিপ্লব তালুকদার খাগড়াছড়ি। খাগড়াছড়ি জেলা শহরের প্রাণকেন্দ্র মহাজনপাড়ায় অবস্থিত ‘হোটেল অতিথি রিসোর্ট’-এ অভিযান চালিয়ে ৯৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি এবং হোটেলের ম্যানেজারকে আটক করেছে সদর থানা পুলিশ। রবিবার (২৬ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রিসোর্টটির ৩০২ নম্বর কক্ষে এই অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, রিসোর্টটির চতুর্থ তলায় মাদক কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি বিশেষ দল সেখানে হানা দেয়। তল্লাশি চালিয়ে কক্ষের ভেতর থেকে ৯৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে মাদক বিক্রির সাথে সরাসরি জড়িত দুই আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। আটক কৃতরা হলেন মোঃ আশরাফুল ইসলাম (২৩)মহালছড়ির মুসলিম পাড়ার বাসিন্দা নজরুল ইসলামের ছেলে (বর্তমানে খাগড়াছড়ি সদরের শালবন নিবাসী),মোছাঃ সালমা বেগম (৩৫) পটুয়াখালী জেলার কলাপাড়া থানার পুনামাগাড়া গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের মেয়ে। অভিযান চলাকালে হোটেলের বোর্ডার রেজিস্টার পরীক্ষা করে দেখা যায়, গত ২৩ এপ্রিলের পর থেকে কোনো অতিথির নাম নথিবদ্ধ করা হয়নি। মাদক ব্যবসায়ীদের অবৈধভাবে অবস্থান করতে দেওয়া এবং তথ্য গোপন করে অপরাধে সহযোগিতা করার অভিযোগে হোটেলের ম্যানেজার মোঃ মহসিন (৪৫)-কেও পুলিশ গ্রেপ্তার করেছে। আটক মহসিন কুমিল্লা জেলার লাকসাম থানার বাসিন্দা। খাগড়াছড়ি সদর থানায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা (এফআইআর নং-১৫, তারিখ-২৭ এপ্রিল ২০২৬) দায়ের করা হয়েছে। আজ সোমবার তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে এই জিরো টলারেন্স নীতি এবং অপরাধীদের আশ্রয়দাতা হোটেলগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিপ্লব তালুকদার খাগড়াছড়ি।

২০