মো: রমজান আলী, বান্দরবান প্রতিনিধি
২ অক্টোবর ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১৫ জন

কাপ্তাই হ্রদে নৌকাডুবি: সেনাবাহিনীর অক্লান্ত প্রচেষ্টায় সফল উদ্ধার অভিযান

মো: রমজান আলী, বান্দরবান প্রতিনিধি. : রাঙামাটি, ০১ অক্টোবর ২০২৫ (বুধবার): গত ৩০ সেপ্টেম্বর রাতের আকস্মিক ঝড়ো হাওয়ায় রাঙামাটির লংগদু অঞ্চলের বিএফডিসি ঘাট, ভাইবোনছড়া, লংগদু লঞ্চঘাট, গুইলশাখালি বিল ও ভাসান্যাদম এলাকায় একাধিক নৌকা ডুবে যায়। খবর পেয়ে মাত্র ১৫ মিনিটের মধ্যে সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথ উদ্ধার অভিযান শুরু করে। সেনাবাহিনীর অক্লান্ত প্রচেষ্টা ও দ্রুত পদক্ষেপে ওই রাতেই ভাইবোনছড়া থেকে ০১ জনকে জীবিত উদ্ধার, এফআইডি টিলা বিল থেকে ০১ শিশুর মৃতদেহ উদ্ধার এবং স্থানীয়দের সহযোগিতায় ভাসান্যাদম এলাকা থেকে আরও ০১ জনকে জীবিত উদ্ধার করা হয়। পরদিন সকালে সেনাবাহিনীর আরেকটি দল অভিযান চালিয়ে আরও ০২ জনের মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় মোট ০৫ জন নিখোঁজ ছিলেন, যাদের মধ্যে সেনাবাহিনীর প্রচেষ্টায় ০২ জনকে জীবিত এবং ০৩ জনকে মৃত অবস্থায় উদ্ধার সম্ভব হয়েছে।

অন্যদিকে, ৩০ সেপ্টেম্বর রাতে নানিয়ারচর উপজেলার মহাজনপাড়ায় আরও একটি নৌকা ডুবে যায়। ছয়জন যাত্রীর মধ্যে ০৪ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ডেনিজেন চাকমা ও জিতেশ চাকমা নিখোঁজ রয়েছেন। পরদিন সকালে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা নৌকাটি উদ্ধার করলেও ০২ জন যুবকের সন্ধান মেলেনি। বর্তমানে সেনাবাহিনীর ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে। সেনাবাহিনীর সদস্যরা জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা সর্বশক্তি দিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসও সেনাবাহিনীর সঙ্গে সমন্বিতভাবে অভিযান পরিচালনা করছে।

সেনাবাহিনীর তাৎক্ষণিক সাড়া, সাহসিকতা ও নিরলস প্রচেষ্টার ফলে দুর্ঘটনার পরপরই কার্যকর উদ্ধার অভিযান সম্ভব হয়েছে। তাদের নেতৃত্বে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করতে পেরেছে, যার ফলে বহু মানুষের জীবন রক্ষা করা সম্ভব হয়েছে। সেনাবাহিনী শুধু নিরাপত্তাই নয়, মানবিক দায়িত্ব পালনেও সর্বদা অগ্রণী কাপ্তাই হ্রদের এ দুর্ঘটনায় তা আবারও প্রমাণিত হলো।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন দায়িত্বে খাগড়াছড়ির এমপি ওয়াদুদ ভূইয়া

মানবতার সেবায় রক্তদান : খাগড়াছড়ি জেলা সনাতনী ব্লাড গ্রুপ।

বোরহানউদ্দিনে ১৬০ গ্রাম গাঁজাসহ মাকসুদ গ্রেফতার

খাগড়াছড়িতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান

সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করল সেনাবাহিনী

কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, গ্রেফতার ২

পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্রাসাথোয়াই মারমা

সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনীর সমন্বয় সভা

১০

উজিরপুরে স্কুলের ছাদের পলেস্তারা খসে পড়ে আঘাতপ্রাপ্ত শিক্ষক, আতঙ্কে শিক্ষার্থীরা

১১

বিকেলে উচ্ছেদ রাতেই আদারে আবার দখল বাবুগঞ্জ রাহুৎকাঠী বাজারে খাস জমি দখলের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে।

১২

হিজলায় রেজিষ্ট্রেশন হয়নি নবম শ্রেণির ছাত্রীর,অনিশ্চিত ভবিষ্যৎ।

১৩

উজিরপুরে শহীদ স্বরনিকা ডিগ্রি কলেজ মাঠ দখলমুক্ত রাখার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

১৪

বাবুগঞ্জের রহমতপুর বাসস্ট্যান্ডে যাত্রী সানি ভিতরে মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক প্রসব, শিশুকে হাসপাতালে ভর্তি

১৫

খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক

১৬

সায়েম মালতিয়ার সুস্থতা কামনায় মাদ্রাজের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত

১৭

কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ১৮ সদস্যের কমিটি গঠন

১৮

রাজস্থলীতে এসএসসি পরীক্ষায় চরম বিপর্যয়,পাশের হার মাত্র ৩০.৩৯%,জিপিএ ৫ শুন্য।

১৯

তজুমদ্দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা

২০