আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৫, ৯:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৪১ জন

তারেক রহমানের নির্দেশে প্রত্যেক বিভাগে গড়ে তোলা হবে বিকেএসপি- ভোলায় আমিনুল হক

আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর এর আহ্বায়ক ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং গোল রক্ষক দেশবরেণ্য খেলোয়াড় মো. আমিনুল হক বলেন, দেশ নায়ক তারেক রহমানের দিক নির্দেশনায় মাদক ও অপরাধমুক্ত আগামীর বাংলাদেশ গড়তে ঝিমিয়ে পড়া ক্রিড়াঙ্গনকে পুনর্জীবিত করার জন্য দেশের বিভিন্ন ইভেন্টে নানা আয়োজনের মধ্যে দিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বেড় করছি আমরা। বিএনপি ক্ষমতায় আসলে দেশের প্রত্যেক বিভাগে বিকেএসপি মতো ক্রিড়া প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। পাশাপাশি নতুনদের খেলার প্রতি আগ্রহী করে তুলতে দরিদ্র প্রতিভাবান খেলোয়াড়দের সকল খরচের দায়িত্ব নিচ্ছেন দেশ নায়েক তারেক রহমান।

ঝিমিয়ে পড়া ফুটবল খেলাকে চাঙ্গা করে তুলতে রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় ভোলার নবনির্মিত আধুনিক গজনবী স্টেডিয়ামে এক প্রীতি ফুটবল ম্যাচের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এই প্রীতি ফুটবল ম্যাচটি উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সদস্য সচিব আলহাজ্ব মো. রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবির সোপান, জেলা বিএনপির সদস্য মো. তরিকুল ইসলাম কায়েদ, বরিশাল বিভাগীয় ক্রিড়া সংস্থার আহ্বায়ক মো. জাহিদ ইকবাল আলমাস, ভোলা জেলা ক্রিড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়ারুল আলম লিটন, ভোলা জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসির আলম রবিন চৌধুরী, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হেলাল উদ্দিন, ভোলা জেলা ক্রিড়া সংস্থার সদস্য মো. নজরুল ইসলাম গোঁফরান।

উক্ত খেলাটির আয়োজন করেন, ভোলা সোনালী অতীত ক্লাবের সভাপতি খন্দকার মো. আল-আমীন ও সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল।

অনুষ্ঠিত খেলায় দু’টি দল প্রতিযোগিতা করে। ঢাকা মিরপুর সোনালী অতীত ক্লাব বনাম ভোলা সোনালী অতীত ক্লাব। ঢাকা সোনালী অতীত ক্লাবের খেলোয়াড়রা হলো বাংলাদেশ ফুটবল দলের সাবেক স্ট্রাইকার আলফাজ উদ্দিন, মাঠ কাঁপানো খেলোয়াড় কাঞ্চন, ডন, জাহিদ পারভেজ সহ আরো অনেকে। ভোলা সোনালী অতীত ক্লাবের অধিনায়ক ঈমান আলীর নেতৃত্বে খেলায় অংশ নেয়, রবিন চৌধুরী, মোস্তফা কামাল, রনি, ভাই গোপাল, ঝন্টু, মিলন, ও মহিউদ্দিন সহ অন্যান্যরা।

কানায় কানায় পরিপূর্ণ মাঠে টানটান উত্তেজনায় এ খেলাটি উপভোগ করেন দর্শকেরা। ৪-২ গোলে শেষ হয় খেলাটি। প্রথমার্ধের খেলায় ঢাকা মিরপুর সোনালী অতীত একে একে ৪ টি গোল দিয়ে খেলা নিজেদের নিয়ন্ত্রণে রাখেন তারা। তবে প্রথমার্ধের ২৫ মিনিটের মাথায় ১টি গোল পরিশোধ করতে সক্ষম হয় ভোলা সোনালী অতীত ক্লাব। দ্বিতীয়ার্ধের ৫ মিনিটের মাথায় আরো ১টি গোল পরিশোধ করেন ভোলা সোনালী অতীত ক্লাব। এরপর অপর দু’টি গোল পরিশোধ করতে মাঠ চষে প্রানপন চেষ্টা করেও ব্যর্থ হয় তারা। পরে ৪-২ গোলে বিজয়ী হয় ঢাকা মিরপুর সোনালী অতীত ক্লাব।
খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলা চরফ্যাশনে একাদিক মাদক মামলার আসামী স্বামী ও স্ত্রী পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ ৫০ হাজার টাকাসহ গ্রেফতার।

মুকসুদপুরে সমবায় সমিতির নামে ৮ লাখ টাকা আত্মসাৎ ও হুমকির অভিযোগ, আদালতে মামলা

টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

নতুন দায়িত্বে খাগড়াছড়ির এমপি ওয়াদুদ ভূইয়া

মানবতার সেবায় রক্তদান : খাগড়াছড়ি জেলা সনাতনী ব্লাড গ্রুপ।

বোরহানউদ্দিনে ১৬০ গ্রাম গাঁজাসহ মাকসুদ গ্রেফতার

খাগড়াছড়িতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান

সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করল সেনাবাহিনী

কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, গ্রেফতার ২

১০

পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে

১১

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্রাসাথোয়াই মারমা

১২

সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনীর সমন্বয় সভা

১৩

উজিরপুরে স্কুলের ছাদের পলেস্তারা খসে পড়ে আঘাতপ্রাপ্ত শিক্ষক, আতঙ্কে শিক্ষার্থীরা

১৪

বিকেলে উচ্ছেদ রাতেই আদারে আবার দখল বাবুগঞ্জ রাহুৎকাঠী বাজারে খাস জমি দখলের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে।

১৫

হিজলায় রেজিষ্ট্রেশন হয়নি নবম শ্রেণির ছাত্রীর,অনিশ্চিত ভবিষ্যৎ।

১৬

উজিরপুরে শহীদ স্বরনিকা ডিগ্রি কলেজ মাঠ দখলমুক্ত রাখার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

১৭

বাবুগঞ্জের রহমতপুর বাসস্ট্যান্ডে যাত্রী সানি ভিতরে মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক প্রসব, শিশুকে হাসপাতালে ভর্তি

১৮

খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক

১৯

সায়েম মালতিয়ার সুস্থতা কামনায় মাদ্রাজের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত

২০