রিয়াজুল ইসলাম,আলম দেবহাটা প্রতিনিধি
১ সেপ্টেম্বর ২০২৫, ৫:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯১ জন

সাতক্ষীরার দেবহাটায় শিক্ষার্থীদের সাথে ভবিষ্যৎ সম্ভাবনা বিষয়ে ইউএনওর মতবিনিময়

রিয়াজুল ইসলাম,আলম দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ভবিষ্যৎ সম্ভাবনাময় শিক্ষার্থীদের সাথে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ মতবিনিময় করেছেন। সোমবার ১ সেপ্টেম্বর দুপুর ১২টায় দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুল মিলনায়তনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা একাডেমির সুপারভাইজার মিজানুর রহমান, সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল আলম বাদল, দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, পারুলিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সখিপুর হাইস্কুলের প্রধান শিক্ষক তহিরুজ্জামান, হাদীপুর আহ্ছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বারসহ উপজেলার বিভিন্ন স্কুল ও মাত্রাসার প্রধান শিক্ষক ও সুপারগন। উপজেলার শতাধিক শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইউএনও কে এম আবু নওশাদ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানকালে বলেন, নিজের আত্ম প্রত্যয়, মনোবল ও অধ্যাবসায়ের মাধ্যমে নিজেদেরকে গড়ে তুলতে হবে। পড়াশুনার প্রতি নিজেকে বিলিয়ে দিয়ে একজন আদর্শ ও ভাল মানুষ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। ইউএনও বলেন, আমরা মানুষ মহান আল্লাহ মালিকের সৃষ্টি করা আশরাফুল মাখলুকাত। তাই কোনকিছুতে পিছিয়ে পড়া যাবেনা, নিজের মনোবল নষ্ট করা যাবেনা। তিনি বলেন, একবার না পারলে নিজের ভুল শুধরে সামনে এগিয়ে যাওয়ার নামই জীবন। এই মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন : ঐতিহ্যবাহী বট পরিবারে দুই মৃত্যুর নেপথ্যে কী?

দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘের আয়োজনে গবাদিপশুর ভ্যাকসিন ক্যাম্পেইন

বান্দরবানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্পের কাজ সন্তোষজনক: দুদক

সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি সৎসঙ্গ আশ্রমে ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম তালনবমী তিথি মহোৎসব উদযাপিত

পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি থেকে শ্যামল চৌধুরী স্থায়ী বহিষ্কার ‎

সীমান্ত সড়ক বন্ধের দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট

গোপালগঞ্জে রেলওয়ের লিজকৃত জমিতে দুষ্কৃতকারীদের তাণ্ডব, রাতের আঁধারে কেটে ফেলা হলো কলাগাছ ও সবজি

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৭ মামলা, সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

ভোলা বোরহানউদ্দিনে প্রবাসীর স্ত্রী দুই কন্যা সন্তানকে রেখে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার অভিযোগ।

১০

ভোলা চরফ্যাশনে একাদিক মাদক মামলার আসামী স্বামী ও স্ত্রী পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ ৫০ হাজার টাকাসহ গ্রেফতার।

১১

মুকসুদপুরে সমবায় সমিতির নামে ৮ লাখ টাকা আত্মসাৎ ও হুমকির অভিযোগ, আদালতে মামলা

১২

টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৩

নতুন দায়িত্বে খাগড়াছড়ির এমপি ওয়াদুদ ভূইয়া

১৪

মানবতার সেবায় রক্তদান : খাগড়াছড়ি জেলা সনাতনী ব্লাড গ্রুপ।

১৫

বোরহানউদ্দিনে ১৬০ গ্রাম গাঁজাসহ মাকসুদ গ্রেফতার

১৬

খাগড়াছড়িতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

১৭

পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান

১৮

সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করল সেনাবাহিনী

১৯

কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, গ্রেফতার ২

২০