মুশতাক আহমেদ পবিপ্রবি প্রতিনিধি
১ সেপ্টেম্বর ২০২৫, ৪:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১৩ জন

‎কম্বাইন্ড ডিগ্রি নিয়ে পবিপ্রবি অচলাবস্থা, ‎প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের ‎

মুশতাক আহমেদ পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কম্বাইন্ড ডিগ্রি ইস্যুতে অচলাবস্থা তৈরি হয়েছে। সমাধানের জন্য জরুরি একাডেমিক কাউন্সিল গঠনের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে এএনএসভিএম অনুষদের শিক্ষার্থীরা।

‎সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় আন্দোলনরত শিক্ষার্থীরা।

‎আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে লেভেল-৪, সেমিস্টার-১ এর শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক বলেন, প্রশাসন নয় সদস্যবিশিষ্ট কমিটি গঠন করলেও নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেয়নি। তিনি বলেন, “কমিটির নির্ধারিত সময় পার হলেও কোনো সমাধান আসেনি। ফলে বাধ্য হয়ে আমরা অনুষদ সম্পূর্ণ শাটডাউন করেছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সমাধান না এলে আরও কঠোর আন্দোলনে যেতে হবে।”

‎তিনি আরও জানান, শিক্ষার্থীদের ভোটাভুটিতে প্রায় ৯৯ শতাংশ কম্বাইন্ড ডিগ্রির পক্ষে মত দিয়েছে। কিন্তু তাতেও প্রশাসনের দেরি ক্ষোভ বাড়িয়েছে।

‎এ সময় আন্দোলনকারীরা দাবি করেন, সম্প্রতি বাকৃবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
‎এ বিষয়ে প্রো-ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান যুগান্তরকে বলেন, “ভিসি স্যার বাইরে থাকায় কমিটির রিপোর্টে দেরি হয়েছে। আশা করছি আগামীকালই রিপোর্ট হাতে পাবো। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ইতিবাচক সমাধান আসবে।”
‎উল্লেখ্য, ৩১ জুলাই থেকে পশুপালন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন এবং অ্যানিমেল হাজবেন্ড্রি একত্রে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলন শুরু করে। গত ৩১ আগস্ট বরিশাল ক্যাম্পাসের এএনএসভিএম অনুষদ শাটডাউন ঘোষণা করা হয়। এরপর থেকে বরিশাল ক্যাম্পাসের ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন : ঐতিহ্যবাহী বট পরিবারে দুই মৃত্যুর নেপথ্যে কী?

দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘের আয়োজনে গবাদিপশুর ভ্যাকসিন ক্যাম্পেইন

বান্দরবানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্পের কাজ সন্তোষজনক: দুদক

সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি সৎসঙ্গ আশ্রমে ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম তালনবমী তিথি মহোৎসব উদযাপিত

পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি থেকে শ্যামল চৌধুরী স্থায়ী বহিষ্কার ‎

সীমান্ত সড়ক বন্ধের দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট

গোপালগঞ্জে রেলওয়ের লিজকৃত জমিতে দুষ্কৃতকারীদের তাণ্ডব, রাতের আঁধারে কেটে ফেলা হলো কলাগাছ ও সবজি

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৭ মামলা, সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

ভোলা বোরহানউদ্দিনে প্রবাসীর স্ত্রী দুই কন্যা সন্তানকে রেখে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার অভিযোগ।

১০

ভোলা চরফ্যাশনে একাদিক মাদক মামলার আসামী স্বামী ও স্ত্রী পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ ৫০ হাজার টাকাসহ গ্রেফতার।

১১

মুকসুদপুরে সমবায় সমিতির নামে ৮ লাখ টাকা আত্মসাৎ ও হুমকির অভিযোগ, আদালতে মামলা

১২

টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৩

নতুন দায়িত্বে খাগড়াছড়ির এমপি ওয়াদুদ ভূইয়া

১৪

মানবতার সেবায় রক্তদান : খাগড়াছড়ি জেলা সনাতনী ব্লাড গ্রুপ।

১৫

বোরহানউদ্দিনে ১৬০ গ্রাম গাঁজাসহ মাকসুদ গ্রেফতার

১৬

খাগড়াছড়িতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

১৭

পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান

১৮

সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করল সেনাবাহিনী

১৯

কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, গ্রেফতার ২

২০