খুবি প্রতিনিধি
২২ অগাস্ট ২০২৫, ৯:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০১ জন

খুবিতে শুরু হচ্ছে ওংকার শৃণুতার পুনর্মিলনী ও আবৃত্তি উৎসব

খুবি প্রতিনিধি : খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম আবৃত্তি সংগঠন ‘ওংকার শৃণুতা’ পথচলার গৌরবময় ২৫ বছরে পদার্পণ উপলক্ষে আগামী ২২ ও ২৩ আগস্ট (শুক্রবার ও শনিবার) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘পঁচিশে শোন প্রথম ধ্বনি’ পুনর্মিলনী ও আবৃত্তি উৎসব ২০২৫।

২২ আগস্ট (শুক্রবার) সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে অনুষ্ঠিত হবে আবৃত্তি কর্মশালা।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের প্রধান, অধ্যাপক ড. মো. তানভীর দুলাল এবং খুলনা পাবলিক কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. তাকদীরুল গনী। কর্মশালার আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে আবৃত্তি, উচ্চারণ, নির্মাণ, চরিত্রায়ণ ও পরিবেশনা। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র প্রদান করা হবে।

২৩ আগস্ট (শনিবার) দিনব্যাপী হবে পুনর্মিলনী ও আবৃত্তি উৎসব। সকাল ৯টায় হাদী চত্বর থেকে শুরু হবে শুভ সূচনা ও আনন্দ মিছিল। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান। বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত অদম্য বাংলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে আবৃত্তি উৎসব, যেখানে অংশ নেবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের আবৃত্তি সংগঠন।

অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বনন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি আবৃত্তি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ-আবৃত্তি, সরকারি ব্রজলাল কলেজের বায়ান্ন এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আবৃত্তি ও সাংস্কৃতিক সংগঠনসমূহ অমিত্রাক্ষর, কৃষ্টি, বায়স্কোপ, ভৈরবী, আদিবাসী ছাত্র কল্যাণ সংস্থা, রিদম ও স্পার্ক।

আয়োজকরা জানিয়েছেন, আবৃত্তি চর্চার এক চতুর্থাংশ শতাব্দীর এই পথচলা স্মরণীয় করে তুলতে আয়োজিত এ উৎসব হবে এক মিলনমেলা, যা নতুন প্রজন্মের আবৃত্তি অনুরাগীদের অনুপ্রেরণা যোগাবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন : ঐতিহ্যবাহী বট পরিবারে দুই মৃত্যুর নেপথ্যে কী?

দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘের আয়োজনে গবাদিপশুর ভ্যাকসিন ক্যাম্পেইন

বান্দরবানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্পের কাজ সন্তোষজনক: দুদক

সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি সৎসঙ্গ আশ্রমে ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম তালনবমী তিথি মহোৎসব উদযাপিত

পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি থেকে শ্যামল চৌধুরী স্থায়ী বহিষ্কার ‎

সীমান্ত সড়ক বন্ধের দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট

গোপালগঞ্জে রেলওয়ের লিজকৃত জমিতে দুষ্কৃতকারীদের তাণ্ডব, রাতের আঁধারে কেটে ফেলা হলো কলাগাছ ও সবজি

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৭ মামলা, সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

ভোলা বোরহানউদ্দিনে প্রবাসীর স্ত্রী দুই কন্যা সন্তানকে রেখে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার অভিযোগ।

১০

ভোলা চরফ্যাশনে একাদিক মাদক মামলার আসামী স্বামী ও স্ত্রী পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ ৫০ হাজার টাকাসহ গ্রেফতার।

১১

মুকসুদপুরে সমবায় সমিতির নামে ৮ লাখ টাকা আত্মসাৎ ও হুমকির অভিযোগ, আদালতে মামলা

১২

টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৩

নতুন দায়িত্বে খাগড়াছড়ির এমপি ওয়াদুদ ভূইয়া

১৪

মানবতার সেবায় রক্তদান : খাগড়াছড়ি জেলা সনাতনী ব্লাড গ্রুপ।

১৫

বোরহানউদ্দিনে ১৬০ গ্রাম গাঁজাসহ মাকসুদ গ্রেফতার

১৬

খাগড়াছড়িতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

১৭

পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান

১৮

সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করল সেনাবাহিনী

১৯

কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, গ্রেফতার ২

২০