সাগর আহমেদ জজ নেত্রকোনা প্রতিনিধি
২১ অগাস্ট ২০২৫, ৩:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৭ জন

নেত্রকোনার পূর্বধলায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

সাগর আহাম্মেদ জজ,, (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় উপজেলায় এসএসসি, দাখিল ও সমমান-২০২৫ সালের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলার জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠান হয়।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আড়াই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি শরিফুল ইসলাম খালিদ।

অনুষ্ঠানে উপজেলা ছাত্র শিবির সভাপতি শাহাদাত হোসেন এর সভাপতিত্বে ও নেত্রকোনা সরকারি ইসলামি ছাত্রশিবির কলেজ শাখার সভাপতি ওমর ফারুক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আবদুল করিম, ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে বক্ষব্যাধি বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক ডা: দেলোয়ার জাহান খান, নেত্রকোনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও পূর্বধলা আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক মাছুম মোস্তফা, পূর্বধলা উপজেলা জামায়াতের নায়েবে আমির জয়নাল আবেদিন ও নেত্রকোনা জেলা ছাত্রশিবির সভাপতি ইয়াসিন মাহমুদ রাসেল, জামায়াতের সদর ইউনিয়ন শাখার সভাপতি তাজুল ইসলাম বাবুল, পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকী মামুন, সহকারী শিক্ষক নুর আহমদ খান রতন, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক কৃষিবিদ আব্দুল্লাহ আল মুয়িদ।

পরে অতিথিরা শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জামায়াত শিবির নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জিপিএ-৫ পাওয়া কেবলমাত্র শুরু, এর মাধ্যমে তোমাদের দায়িত্ব আরও বেড়ে গেল। নিজেদের মেধা, পরিশ্রম ও সততার মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে এগিয়ে যেতে হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন : ঐতিহ্যবাহী বট পরিবারে দুই মৃত্যুর নেপথ্যে কী?

দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘের আয়োজনে গবাদিপশুর ভ্যাকসিন ক্যাম্পেইন

বান্দরবানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্পের কাজ সন্তোষজনক: দুদক

সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি সৎসঙ্গ আশ্রমে ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম তালনবমী তিথি মহোৎসব উদযাপিত

পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি থেকে শ্যামল চৌধুরী স্থায়ী বহিষ্কার ‎

সীমান্ত সড়ক বন্ধের দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট

গোপালগঞ্জে রেলওয়ের লিজকৃত জমিতে দুষ্কৃতকারীদের তাণ্ডব, রাতের আঁধারে কেটে ফেলা হলো কলাগাছ ও সবজি

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৭ মামলা, সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

ভোলা বোরহানউদ্দিনে প্রবাসীর স্ত্রী দুই কন্যা সন্তানকে রেখে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার অভিযোগ।

১০

ভোলা চরফ্যাশনে একাদিক মাদক মামলার আসামী স্বামী ও স্ত্রী পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ ৫০ হাজার টাকাসহ গ্রেফতার।

১১

মুকসুদপুরে সমবায় সমিতির নামে ৮ লাখ টাকা আত্মসাৎ ও হুমকির অভিযোগ, আদালতে মামলা

১২

টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৩

নতুন দায়িত্বে খাগড়াছড়ির এমপি ওয়াদুদ ভূইয়া

১৪

মানবতার সেবায় রক্তদান : খাগড়াছড়ি জেলা সনাতনী ব্লাড গ্রুপ।

১৫

বোরহানউদ্দিনে ১৬০ গ্রাম গাঁজাসহ মাকসুদ গ্রেফতার

১৬

খাগড়াছড়িতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

১৭

পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান

১৮

সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করল সেনাবাহিনী

১৯

কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, গ্রেফতার ২

২০