মুশতাক আহমেদ পবিপ্রবি প্রতিনিধি
২০ জুলাই ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৮৫ জন

পবিপ্রবি সাংবাদিক সমিতির দুই মাসব্যাপী “জারনালিজম এন্ড কমিউনিকেশন” প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

মুশতাক আহমেদ পবিপ্রবি প্রতিনিধি : পবিপ্রবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) ও পবিপ্রবি সাংবাদিক সমিতির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত “ট্রেইনিং প্রোগ্রাম অন জারনালিজম এন্ড কমিউনিকেশন” শীর্ষক দুই মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শনিবার (১৯ জুলাই) কৃষি কনফারেন্স রুমে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে।

প্রায় দুই মাস ধরে চলা এই পেশাজীবন-উন্নয়ন কর্মশালার উদ্বোধন হয় গত ১ ফেব্রুয়ারি থেকে। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের মোট ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং সাংবাদিকতা ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন বিষয়ে মৌলিক ও উন্নত পর্যায়ের প্রশিক্ষণ গ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিশ্ববিদ্যালয়ের ডিন পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ অধ্যাপক ড মো: আতিকুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মাহবুব রব্বানী । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মারসিফুল আলম রিমন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন,“শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মশালা নিয়মিত আয়োজনের প্রয়োজন। আমাদের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষা ও গবেষণার গুণগত মান উন্নয়ন; এ লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” এবং বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মাহবুব রব্বানী বলেন, “বর্তমান বিশ্বে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা অর্জন অপরিহার্য, এবং এই কর্মশালা তাদের মেধা বিকাশ ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” সমাপনী অনুষ্ঠানে সভাপতি মারসিফুল আলম রিমন প্রশিক্ষক, অংশগ্রহণকারী ও আয়োজকদের ধন্যবাদ জানান এবং আনুষ্ঠানিকভাবে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।
এই কর্মশালা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংবাদিকতা ও যোগাযোগ দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে এক লক্ষণীয় ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন : ঐতিহ্যবাহী বট পরিবারে দুই মৃত্যুর নেপথ্যে কী?

দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘের আয়োজনে গবাদিপশুর ভ্যাকসিন ক্যাম্পেইন

বান্দরবানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্পের কাজ সন্তোষজনক: দুদক

সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি সৎসঙ্গ আশ্রমে ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম তালনবমী তিথি মহোৎসব উদযাপিত

পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি থেকে শ্যামল চৌধুরী স্থায়ী বহিষ্কার ‎

সীমান্ত সড়ক বন্ধের দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট

গোপালগঞ্জে রেলওয়ের লিজকৃত জমিতে দুষ্কৃতকারীদের তাণ্ডব, রাতের আঁধারে কেটে ফেলা হলো কলাগাছ ও সবজি

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৭ মামলা, সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

ভোলা বোরহানউদ্দিনে প্রবাসীর স্ত্রী দুই কন্যা সন্তানকে রেখে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার অভিযোগ।

১০

ভোলা চরফ্যাশনে একাদিক মাদক মামলার আসামী স্বামী ও স্ত্রী পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ ৫০ হাজার টাকাসহ গ্রেফতার।

১১

মুকসুদপুরে সমবায় সমিতির নামে ৮ লাখ টাকা আত্মসাৎ ও হুমকির অভিযোগ, আদালতে মামলা

১২

টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৩

নতুন দায়িত্বে খাগড়াছড়ির এমপি ওয়াদুদ ভূইয়া

১৪

মানবতার সেবায় রক্তদান : খাগড়াছড়ি জেলা সনাতনী ব্লাড গ্রুপ।

১৫

বোরহানউদ্দিনে ১৬০ গ্রাম গাঁজাসহ মাকসুদ গ্রেফতার

১৬

খাগড়াছড়িতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

১৭

পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান

১৮

সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করল সেনাবাহিনী

১৯

কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, গ্রেফতার ২

২০