বিপ্লব তালুকদার,স্টাফ রিপোর্টার
১৬ জুলাই ২০২৫, ৭:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৪৫ জন

এসএস.সি পরীক্ষায় ১৩০০ নম্বরের মধ্যে ১২৫২ পেয়েছেন খাগড়াছড়ির অর্পন দে

বিপ্লব তালুকদার , খাগড়াছড়ি; এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) পরীক্ষার ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ৩০০ নম্বরের মধ্যে পেয়েছে ১ হাজার ২৫২ পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থী অর্পন দে।

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের দিন সকাল থেকেই দুশ্চিন্তায় ছিল অর্পন দে। ইন্টারনেটে ফলাফল দেখা নিশ্চিত হয় নিজের ফলের বিষয়ে।

অর্পন দে বলেন, ‘ভালো ফল হবে আশা করেছিলাম। তবে নম্বর কেমন আসবে, তা নিয়ে চিন্তায় ছিলাম। নম্বর দেখার পর নিজেরই অনেক ভালো লেগেছে।’

খাগড়াছড়ি শান্তিনগর এলাকায় ভাড়া বাসায় থাকেন অর্পন ও তার পরিবার। অর্পনবের বাবা অরবিন্দু চন্দ্র দে (বাবুল) একজন ব্যবসায়ী মা শিখা দে গৃহিণী। অর্পন দে পৈতৃক বাড়ি খাগড়াছড়ি দিঘীনালা উপজেলায়।

বিদ্যালয়ের শিক্ষকদের সহায়তা; এই ফলাফলের অন্যতম শক্তি বলে মনে করে অর্পন এর পরিবার। স্কুলের বিভিন্ন শিক্ষকও জানিয়েছেন, অর্পন নিয়মিত ও মনোযোগী শিক্ষার্থী ছিল। কোনো বিষয়ে আটকে গেলে প্রথমেই শিক্ষকদের কাছে যেত।

অর্পন এর বাবা অরবিন্দু চন্দ্র দে (বাবুল) বলেন, ‘ছেলে নিয়মিত স্কুলের দিকনির্দেশনা মেনেই পড়াশোনা করেছে। শিক্ষকেরা ছিলেন খুব আন্তরিক। ঘরে আমরা শুধু খেয়াল রেখেছি ওর পড়ালেখার পরিবেশটা ঠিক আছে কি না।

রেজাল্ট নিয়ে আনন্দিত নিবিড়ের মা শিখা দে। তিনি বলেন, ‘ওকে কখনো চাপ দিইনি। নিজে থেকেই পড়াশোনায় আগ্রহী ছিল। রচনা প্রতিযোগিতা, অলিম্পিয়াডসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমেও অংশ নিত। এসব জায়গায়ও আমরা ওকে উৎসাহ দিয়েছি।’

বিদ্যালয় সূত্র জানায়, অর্পন দে ছাড়াও খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের এসএসসির সব শিক্ষার্থীকে শিক্ষকেরা বিশেষ গুরুত্ব দিয়ে দেখেছেন। তাদের যেকোনো বিষয়ের সমস্যার সমাধান করেছেন শিক্ষকেরা।

অর্পন বলেন, ‘প্রতিটি পরীক্ষা শুরুর আগে নার্ভাস হয়ে যেতাম। প্রশ্ন কেমন আসবে, তা নিয়ে। মা-বাবা ও শিক্ষকেরা সব সময় অভয় দিতেন। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ—সবার চেষ্টায় আজ এখানে আমি।’

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জের সাতপাড়ে শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষ্যে ঐতিহ্যবাহী মেলা ও নৌকা বাইচ।

১

তজুমদ্দিনে পরিচ্ছন্নতা অভিযান, ইউএনওর সঙ্গে মাঠে উপজেলা বিএনপি ও ব্যবসায়ী নেতারা

২

খাগড়াছড়িতে এসআরবি-৭ এর টহল ও পূজামণ্ডপ পরিদর্শন পাহাড়ের শান্তি সম্প্রীতির শারদীয় দুর্গাৎসবে পাশে আছি আমরা স্কোয়াড্রন লীডার মোঃ মিজানুর রহমান

৩

সনাতন সমাজ কল্যাণ পরিষদ উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

৪

জামায়াত নেতার দখলে সরকারি খেলার মাঠ, বললেন ‘এখন আমাদের সময়’

৫

বিভেদের দেয়াল

৬

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যা, ঘটনাস্থলেই মৃত্যু

৭

সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা: খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

৮

পূজাকে ঘিরে আকর্ষণের কেন্দ্রে থাকে কেন্দ্রীয় মন্দিরে খাগড়াছড়িতে আজ ষষ্ঠী মধ্যে দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজার

৯

সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা: খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১০

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৯ মামলা, জরিমানা ৯ হাজার টাকা

১১

জারুলিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এডভোকেট আবুল খায়ের মেধাবৃত্তি ও সম্মাননা সনদ বিতরণ

১২

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় জাকারিয়া খান সিজার

১৩

সাজেকে পর্যটকদের ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন

১৪

খাগড়াছড়ি পানছড়ি উপজেলাতে পরীক্ষামূলকভাবে ব্ল্যাক রাইস চাষ

১৫

দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

১৬

ভোলা সরকারি কলেজ মাঠে ছাত্রদল ও শিবিরের কর্মসূচি, অনুষ্ঠান বন্ধের নির্দেশ

১৭

দেওয়ানগঞ্জে রাসায়নিক মিশ্রিত অবৈধ গুঁড় তৈরির কারখানা হতে ৩ জন গ্রেফতার

১৮

লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ সম্পন্ন: ৪৮ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র ও ১২ জন শিক্ষার্থীর মাঝে প্রাথমিক চিকিৎসা বক্স বিতরণ

১৯

খাগড়াছড়িতে দুর্গা প্রতিমা তৈরিতে চলছে শেষ মুহুর্তের রং তুলির প্রস্তুতি

২০