মোড়েলগঞ্জ প্রতিনিধ
৮ জুলাই ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪৮ জন

মোরেলগঞ্জের সন্ন্যাসীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

মোড়েলগঞ্জ প্রতিনিধ : বাগেরহাটের মোড়েলগঞ্জে সঞ্জয় কর্মকার ( ৩০ ) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ। নিখোঁজের একদিন পর রোববার ( ৬ জুলাই ) বিকেল তিনটার দিকে খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী বাজার সংলগ্ন আফজাল হোসেনের বাড়ির বাগানে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। সঞ্জয় কর্মকার মোড়েলগঞ্জ উপজেলার বানিয়াখালি গ্রামের বাসিন্দা নারায়ণ কর্মকারের ছেলে। তিনি তার বড় ভাই নরেশ কর্মকারের সঙ্গে আফজাল হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। পরিবারের সূত্রে জানা যায় শনিবার সকাল ১০ টার দিকে তিনি বাসা থেকে বের হন এবং তারপর থেকেই নিখোঁজ ছিলেন।

নরেশ কর্মকার বলেন “মাত্র ৪ মাস আগে সঞ্জয় বিয়ে করেছিলেন। কিন্তূ বিয়ের এক মাসের মাথায় পারিবারিক কলহের কারনে তার স্ত্রী সুম্মিতা রানী বাবার বাড়ি ফিরে যান। এই ঘটনায় সঞ্জয় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সেই চাপ থেকেই হয়তো সে আত্মহত্যা করেছেন”।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোড়লগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মতলুবর রহমান বলেন, ” অপমৃত্যুর (ইউ ডি ) মামলা রুজু করে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি, ঘটনার কারণ ও পেছনের বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে “।

ঘটনাটি এলাকায় ব্যাপক চঞ্চলের সৃষ্টি করছে। স্থানীয়দের দাবী পারিবারিক বিষন্নতা ও মানসিক চাপ সম্পর্কিত বিষয়গুলো নিয়ে যথাযথ কাউন্সিলিংয়ের সুযোগ ও সচেতনতা তৈরি করা দরকার।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কীটনাশকের দোকানে চুরি, নগদ টাকাসহ মালামাল লুটের অভিযোগ

পবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তাদের আন্দোলনে হামলা, নেপথ্যে ভিসি-প্রোভিসি দ্বন্দ্ব ও পাল্টাপাল্টি অভিযোগ

দীঘিনালা জোন কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার

বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের

অরুনিকা তালুকদার এর তৃতীয় জন্মবার্ষিকী আজ

নেত্রকোনার পূর্বধলায় আগিয়া স্কুল মাঠে সামান্য বৃষ্টিতে জলবদ্ধতা দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীরা

খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিতেন বড়ুয়া গ্রেপ্তার

মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন সহস্রাধিক মানুষ

পবিপ্রবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের নেতৃত্বে মোহাম্মদ ও প্রান্ত

ভোলা সদর উপজেলা পিআইও জিয়াউর রহমানের বিরুদ্ধে টিআর কাবিটার তথ্য নিয়ে লুকোচুরির অভিযোগ

১০

গোপালগঞ্জে মানবাধিকার রক্ষায় সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত

১১

খাগডাছড়িতে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন

১২

পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সহযোগি সদস্য গুলিতে নিহত

১৩

মনোহরদীর উন্নয়নে নিবেদিত প্রাণ (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান

১৪

সাজেকে চাঁদের গাড়ি দুর্ঘটনায় সড়ক বন্ধ, সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে স্বাভাবিক চলাচল পুনরুদ্ধার

১৫

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন পূর্বধলার এস এম সাইফুল

১৬

খাগড়াছড়িতে যৌথ বাহিনীর অভিযানে এক উপজাতি ব্যক্তিকে বিদেশী সিগারেট সহ আটক।

১৭

বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ উদ্বোধন

১৮

মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

১৯

গোপালগঞ্জে মে দিবস উপলক্ষে আলোচনা সভা।

২০