মো. তৌফিকুর ইসলাম আমতলী (বরগুনা) প্রতিনিধি
৪ জুলাই ২০২৫, ১:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩০ জন

আমতলীতে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের শিকার, কলেজ শিক্ষার্থী আত্মহত্যা !

মো. তৌফিকুর ইসলাম আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের শিকার হয়ে অবশেষে আত্মহত্যার পথ বেঁচে নিলেন তানজিলা (১৮) নামের এক কলেজ শিক্ষার্থী।অভিযুক্ত প্রেমিক রাকিব চৌকিদার (১৯) বিয়েতে অস্বীকৃতি জানালে ওই তরুণী গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১ জুলাই) রাতে উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বালিয়াতলী গ্রামে ভিকটিমের বসত বাড়ীতে।
কলেজ শিক্ষার্থীর পরিবারের অভিযোগ, প্রতিবেশী রাকিব দীর্ঘদিন ধরে কলেজ শিক্ষার্থী তালজিলাকে উত্যক্ত করে আসছে। একপর্যায়ে তানজিলা ঢাকায় গিয়ে একটি পোশাক কারখানায় চাকরি নেয়। সেখানেও রাকিব যোগাযোগ রেখে একপর্যায়ে তানজিলার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং বিয়ের প্রলোভনে একাধিকবার তানজিলাকে ধর্ষণ করে। চলতি বছরের মার্চ মাসে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রাকিব তানজিলাকে বাড়ি নিয়ে আসে। কিন্তু গত তিন মাসে বিয়ে না করেই নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকে।
মঙ্গলবার সকালে প্রেমিক রাকিব তানজিলাকে ফোনে জানিয়ে দেয় সে বিয়ে করতে পারবে না। এতে মানসিকভাবে ভেঙে পড়ে তানজিলা। একপর্যায়ে রাত ৮টার দিকে তানজিলা ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।
এলাকাবাসী জানায়, ঘটনার পর থেকে প্রেমিক রাকিব ও তার পরিবারের সদস্যরা বাড়ী-ঘর ছেড়ে পলাতক রয়েছে।
কলেজ শিক্ষার্থীর বাবা কালাম গাজী বলেন, রাকিব আমার মেয়েকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়িয়ে বিয়ে না করে উল্টো আমার মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য করে আমাদের সম্মানহানি ঘটিয়েছে। আমি এই ঘটনার বিচার চাই।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কীটনাশকের দোকানে চুরি, নগদ টাকাসহ মালামাল লুটের অভিযোগ

পবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তাদের আন্দোলনে হামলা, নেপথ্যে ভিসি-প্রোভিসি দ্বন্দ্ব ও পাল্টাপাল্টি অভিযোগ

দীঘিনালা জোন কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার

বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের

অরুনিকা তালুকদার এর তৃতীয় জন্মবার্ষিকী আজ

নেত্রকোনার পূর্বধলায় আগিয়া স্কুল মাঠে সামান্য বৃষ্টিতে জলবদ্ধতা দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীরা

খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিতেন বড়ুয়া গ্রেপ্তার

মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন সহস্রাধিক মানুষ

পবিপ্রবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের নেতৃত্বে মোহাম্মদ ও প্রান্ত

ভোলা সদর উপজেলা পিআইও জিয়াউর রহমানের বিরুদ্ধে টিআর কাবিটার তথ্য নিয়ে লুকোচুরির অভিযোগ

১০

গোপালগঞ্জে মানবাধিকার রক্ষায় সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত

১১

খাগডাছড়িতে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন

১২

পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সহযোগি সদস্য গুলিতে নিহত

১৩

মনোহরদীর উন্নয়নে নিবেদিত প্রাণ (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান

১৪

সাজেকে চাঁদের গাড়ি দুর্ঘটনায় সড়ক বন্ধ, সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে স্বাভাবিক চলাচল পুনরুদ্ধার

১৫

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন পূর্বধলার এস এম সাইফুল

১৬

খাগড়াছড়িতে যৌথ বাহিনীর অভিযানে এক উপজাতি ব্যক্তিকে বিদেশী সিগারেট সহ আটক।

১৭

বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ উদ্বোধন

১৮

মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

১৯

গোপালগঞ্জে মে দিবস উপলক্ষে আলোচনা সভা।

২০